ভারতে প্রবেশের সময় গোপালগঞ্জের আ.লীগ নেতা দর্শনায় আটক

ভারতে প্রবেশের সময় গোপালগঞ্জের আ.লীগ নেতা দর্শনায় আটক

চুয়াডাঙ্গা: ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এসএম মুনির আটক হয়েছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

আটক এসএম মুনির গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ার জহিরুল হকের ছেলে। তিনি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ভারতে প্রবেশের জন্য দর্শনা চেকপোস্টে পৌঁছান এসএম মুনির। এ সময় তার পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। তার নামে মামলা থাকায় তাকে আটক করা হয়।

দর্শনা ইমিগ্রেশন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তারেক মাহমুদ জানান, এসএম মুনিরের নামে গোপালগঞ্জ সদর থানায় মামলা রয়েছে। তাকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআরএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin