টরন্টোয় গাইবেন বন্যা, সঙ্গে তাপস-নাহিদের নাচ

টরন্টোয় গাইবেন বন্যা, সঙ্গে তাপস-নাহিদের নাচ

শীতের শুরুতেই টরন্টোতে গানে গানে উষ্ণতা ছড়াবেন রবীন্দ্রসংগীতের প্রখ্যাত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। ২৩ নভেম্বর ‘মোমেন্টস উইথ রেজওয়ানা চৌধুরী বন্যা’ শিরোনামের এই আয়োজনে বন্যার গানের সঙ্গে বাড়তি চমক হিসেবে থাকবে তাপস-নাহিদ জুটির নাচের বাহার।

অনুষ্ঠানটি হবে টরন্টো শহরের স্বনামধন্য চাইনিজ কালচারাল সেন্টারে। মনোমুগ্ধকর এই আয়োজনে কালচারাল সেন্টারটিতে শিল্পী বন্যা পরিবেশন করবেন রবীন্দ্রনাথ ঠাকুরের নির্বাচিত গান। তার গানের গভীরতা, নিখুঁত উচ্চারণ আর অনবদ্য আবেগের মিশেলে এই সন্ধ্যা হয়ে উঠবে কানাডার টরন্টো এবং আশেপাশের শহরগুলোর প্রবাসী বাঙালিদের এক সাংস্কৃতিক পুনর্মিলন। এমনটাই মনে করছেন আয়োজন সংশ্লিষ্টরা।

বন্যার গানের পাশাপাশি থাকবে নৃত্যের ছন্দও। মঞ্চে উঠবেন টরন্টোর জনপ্রিয় নৃত্যশিল্পী নাহিদ নাসরীন নয়ন ও তাপস দেব। তাদের নৃত্যে রবীন্দ্রসংগীতের সুর ও তালের সঙ্গে মিলবে এক মোহনীয় দৃষ্টিনন্দন রূপ। দারুণ এ আয়োজনের আয়োজক নাহিদ নাসরীন নয়ন এবং তাপস ড্যান্স গ্রুপের তাপস দেব।

আয়োজক ও নৃত্যশিল্পী নাহিদ নাসরীন নয়ন বলেন, ‘‘এই আয়োজন শুধু একটি সংগীতানুষ্ঠান নয়, এটি এক সাংস্কৃতিক উদযাপন। প্রবাসে থেকেও বাঙালির আত্মপরিচয়ের যে শেকড়, রবীন্দ্রনাথ সেই শেকড়েরই প্রতীক। আর বন্যার কণ্ঠ সেই শেকড়কে আবার জাগিয়ে তুলবে এই প্রবাসে। আমি নিশ্চিত, টরন্টোর শিল্পপ্রেমীরা ইতিমধ্যে অপেক্ষায় দিন গুনছেন, কবে তারা প্রিয় শিল্পীর কণ্ঠে শুনবেন ‘আজি ঝর ঝর মুখর বাদরদিনে’ কিংবা ‘আমার মাথা নত করে দাও’-এর মতো গান।’’ jwARI.fetch( $( "#ari-image-jw691434edeeaa8" ) ); এই বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ-এর সভাপতি লায়লা হাসান। পুরো আয়োজনটি উপস্থাপনায় থাকছেন অজন্তা চৌধুরী ও শাকিলা নাজ। 

অনুষ্ঠানটিতে বাঁশি বাজাবেন জাহাঙ্গীর হোসেন। মিডিয়া পার্টনার প্রবাসী টিভি এবং ক্লাইমেট চ্যানেল, সোশ্যাল মিডিয়া পার্টনার বাংলাদেশি কানাডিয়ান এক্সপ্লোরার (বিসিই), বাংলা ইভেন্টস এবং আলোকধারায় মিলি।

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin