‘তুমি সত্যিই জিতেছো’ বিয়ের পর ফারিয়াকে পিয়া জান্নাতুল

‘তুমি সত্যিই জিতেছো’ বিয়ের পর ফারিয়াকে পিয়া জান্নাতুল

আবারও বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। গণমাধ্যমে বিয়ের বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

বিয়ের পর সামাজিকমাধ্যমে নেটিজেন থেকে শুরু করে শবনমের কাছের মানুষেরা অভিনন্দন জানিয়েছেন তাকে।

মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলও এক পোস্টে ফারিয়াকে অভিনন্দন জানান।

ফারিয়ার সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, ‘বিবাহিত জীবনে স্বাগতম, ফারিয়া ও তানজিম। গত কয়েক মাসে আমি দেখেছি, ফারিয়ার প্রতি কী সম্মান দেখায় তানজিম। তার ব্যাগ বা ওড়না কোনো দ্বিধা ছাড়াই বহন করে, যখনই প্রয়োজন হয় তখনই পাশে থাকে। ’

তিনি আরও বলেন, ‘আমার কাছে ভালোবাসা মানে হলো সম্মান, আর ফারিয়া, তুমি সত্যিই জিতেছো তানজিমকে পেয়ে। তোমাদের দু’জনের জীবনে থাকুক অফুরন্ত ভালোবাসা, হাসি আর সুখের মুহূর্ত। ’

বলে রাখা যায়, শবনম ফারিয়ার বরের নাম তানজিম তৈয়ব। তিনি রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

এনএটি 

Comments

0 total

Be the first to comment.

যে কারণে ক্ষমা চাইলেন পপি Banglanews24 | বিনোদন

যে কারণে ক্ষমা চাইলেন পপি

প্রায় পাঁচ বছর আড়ালে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। আর তার...

Sep 13, 2025

More from this User

View all posts by admin