শারদীয় দুর্গোৎসব ঘিরে বগুড়ার শেরপুর উপজেলার টাউন বারোয়ারি মণ্ডপ মুখর হয়ে উঠেছে রঙিন সজ্জায়। তবে পূজার আনন্দ শুধু আলোর রোশনাই আর ঢাক-ঢোলেই সীমাবদ্ধ নেই, মেলায় বসানো বাহারি খাবারের পসরাও যেন উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলেছে। সারি সারি দোকান আর মানুষের ভিড়—সব মিলিয়ে এ মেলা যেন শারদীয় উৎসবের এক প্রাণবন্ত চিত্র।