ভালো কিছুতে প্রশংসা না হয়ে সমালোচনা আসে: মাহি

ভালো কিছুতে প্রশংসা না হয়ে সমালোচনা আসে: মাহি

মানুষের প্রতি আস্থা হারানো, সহমর্মিতা ও ভালোবাসার অভাব নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করলেন সামিরা খান মাহি। ছোট পর্দার এই অভিনেত্রী সামাজিকমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্ট দিয়েছেন এমন অনুভূতি প্রকাশ করেন।

মাহি লেখেন, আজকাল ২৪ ঘণ্টা ভয় থাকি, কোনো প্রাকৃতিক দুর্যোগের না, কোনো সমস্যার না সবচেয়ে বেশি ভয় মানুষের। সময় যেন মানুষকে একেবারেই অন্য রকম করে দিয়েছে। এখন চারপাশে শুধু প্রতিযোগিতা, হিংসা, নেতিবাচকতা। একে অপরকে বুঝতে শেখার পরিবর্তে মানুষ এখন শুধু দোষ ধরতে শেখে। ভালো কিছু বললে বা করলে সেটার প্রশংসা না হয়ে উল্টো সমালোচনা আসে।

এরপর বর্তমান সমাজের চিত্র তুলে ধরে মাহি আরও লেখেন, আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে মানুষ আনন্দ ভাগাভাগি করতে চায় না, বরং কারও সুখ দেখলেই কষ্ট পায়। সহমর্মিতা হারিয়ে গেছে, জায়গা নিয়েছে বিচার আর হিংসা। আগে যেখানে প্রতিবেশী মানেই পরিবার, এখন সেখানে অপরিচিতর মতো দূরত্ব।

বর্তমানে মাহির যে বিষয়ে সবচেয়ে কষ্ট হয় সেটি উল্লেখ করে তিনি লিখেন, সবচেয়ে কষ্টের বিষয় হলো আজ মানুষ মানুষকেই ভয় পায়। আমরা নিজেদের মতামত প্রকাশ করতে ভয় পাই, কারণ জানি শোনার বদলে কটুকথাই ফিরবে।

সব শেষ দুটি প্রশ্ন রাখেন এই অভিনেত্রী। তিনি লেখেন, এই কি সেই সমাজ, যে সমাজের জন্য আমরা এত সংগ্রাম করি? কোথায় হারিয়ে গেল মানুষের সরলতা, ভালোবাসা আর মানবিকতা?

তার এমন প্রতিক্রিয়া নেটিজেনদের মাঝে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার কথার সঙ্গে সহমত প্রকাশ করেছেন। কেউ কেউ বলছেন, যেন তাদের মনের কথাগুলোই প্রকাশ পেয়েছে মাহির এই লেখায়।

এনএটি  

Comments

0 total

Be the first to comment.

যে কারণে ক্ষমা চাইলেন পপি Banglanews24 | বিনোদন

যে কারণে ক্ষমা চাইলেন পপি

প্রায় পাঁচ বছর আড়ালে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। আর তার...

Sep 13, 2025

More from this User

View all posts by admin