ভারত আমাদের স্বাধীনতার জন্য কিছুই করে নাই: আলতাফ হোসেন চৌধুরী

ভারত আমাদের স্বাধীনতার জন্য কিছুই করে নাই: আলতাফ হোসেন চৌধুরী

বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারত কিছুই করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। রোববার দুপুরে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় সুবিদখালী দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘ভারত পাকিস্তানকে ভাঙতে চেয়েছিল। একাত্তরে ভারত তা–ই করেছে, পাকিস্তান ভেঙেছে। আমাদের স্বাধীনতার জন্য কিছুই করে নাই। গত স্বাধীনতা দিবসে মোদি সাহেব পরিষ্কার বলেছেন, “একাত্তরের যুদ্ধ ছিল ভারত-পাকিস্তান যুদ্ধ।” মুক্তিযুদ্ধের কথা তিনি বলেননি। তা ছাড়া মুক্তিযুদ্ধের পর ইন্ডিয়ান আর্মি কত বিলিয়ন ডলারের জিনিসপত্র লুট করে নিয়ে গেছে, তা কেউ জানে না। কোনো সাংবাদিক তাদের বিরুদ্ধে লিখতে সাহস পায়নি।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘৫ আগস্ট শেখ হাসিনা যখন পালিয়ে যান, পৃথিবীর কোনো দেশ তাঁকে গ্রহণ করেনি। একমাত্র ভারত তাঁকে আশ্রয় দিয়ে সেখানে ইন্ডিয়ান আর্মি ক্যাম্পও দিয়েছে। কলকাতায় তাঁকে একটি অফিসও করে দেওয়া হয়েছে।’

উপজেলা বিএনপির সহসভাপতি মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলা বিএনপির সহসভাপতি মাকসুদ আহমেদ, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি মহসিন উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. ফিরোজ আলম গোলদার, শ্রমিক দলের সভাপতি মো. নাসির উদ্দিন হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম, কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব মো. রাসেল মোল্লা, উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাহিন হাওলাদার ও মাধবখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সুমন তালুকদার বক্তব্য দেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামসের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ মো. নুরু মৃধা, সাবেক দপ্তর সম্পাদক মো. কাইফুর রহমান, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য তারিকুল ইসলাম, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন চৌধুরী, সাবেক সভাপতি হাসিবুল গনি, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আলী হায়দার, সদস্যসচিব মাওলানা নুরুল হক, যুবদলের সদস্যসচিব গাজী আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin