ভারত ম্যাচের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ

ভারত ম্যাচের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ

এশিয়া কাপ সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ দল। সামনে আরও বড় দুই চ্যালেঞ্জ—২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে নামবে টাইগাররা, আর পরদিনই প্রতিপক্ষ পাকিস্তান।

অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অলরাউন্ডার শেখ মেহেদী জানান, প্রতিপক্ষ নিয়ে বাড়তি কোনো চিন্তা নেই দলের। তিনি বলেন, ‘আমরা একদম নরমালভাবে প্রস্তুতি নিচ্ছি। প্রতিপক্ষ ভারত হোক বা অস্ট্রেলিয়া, এসব নিয়ে আলাদা চিন্তা করছি না। জাস্ট একটা ম্যাচের মতোই খেলতে নামব। ’

শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত বোলিং করা কাটার মাস্টার মোস্তাফিজকে নিয়ে প্রশংসায় ভাসান মেহেদী। তিনি বলেন, ‘মোস্তাফিজ মাঠে নামলেই ভিন্ন একটা রূপ নেয়। তার অভিজ্ঞতা, ডেলিভারি—সবকিছুই অবিশ্বাস্য। শুধু সাকিব ভাই নয়, আমার মনে হয় বিশ্বের অনেক বড় বোলারকেও ছাড়িয়ে যেতে পারে সে টি-টোয়েন্টিতে। ’

ভারতের বিপক্ষে ম্যাচকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনা নিয়ে মেহেদীর মন্তব্য, ‘এটা আসলে গণমাধ্যমের বিষয়। আমাদের কাছে এটি আরেকটি আন্তর্জাতিক ম্যাচ। ’

নিজের পারফরম্যান্স নিয়েও বিনয়ী মন্তব্য তার, ‘ভালো করার তো শেষ নেই। যতদিন সুযোগ পাব চেষ্টা করব পারফর্ম করতে, বাকিটা আল্লাহর ইচ্ছা। ’

মেহেদীর মতে, রান তাড়া সবসময়ই কঠিন, তবে এতে ব্যাটারদের দায়িত্ববোধ ও ক্যালকুলেশন আরও পরিষ্কার হয়ে ওঠে। দলের সাম্প্রতিক পরিবর্তন প্রসঙ্গে তিনি মনে করেন, এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার অংশ, যা ভবিষ্যতে বাংলাদেশকে উপকৃত করবে।

২৪ সেপ্টেম্বর সুপার ফোরে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এরই মধ্যে দলজুড়ে আত্মবিশ্বাস আর উচ্ছ্বাস, সামনে বড় পরীক্ষার অপেক্ষায় টাইগাররা।

এফবি/এমএইচএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin