এনসিপির প্রতীক শাপলাই হতে হবে, কোনও অপশন নেই: সারজিস আলম

এনসিপির প্রতীক শাপলাই হতে হবে, কোনও অপশন নেই: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক শাপলাই হতে হবে। অন্য— এমন মন্তব্য করেছেন দলটি উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, ‘‘ইলেকশন কমিশনের সচিব বলেছেন, ‘মার্কার তালিকায় শাপলা নেই। তাই এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না।’ তার মানে কোনও আইনগত বাধা নয়। বরং তালিকায় না থাকার কারণে তারা এনসিপিকে শাপলা প্রতীক দিতে পারছে না।’’

সারজিস লিখেছেন, ‘‘যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের জন্য আবেদন করে, সেদিনই স্পষ্ট জানিয়ে দিয়েছিল— এনসিপি শাপলা প্রতীক চায়।

তাহলে ওই তালিকায় শাপলা যুক্ত করা কাদের কাজ ছিল? এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে? নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোনও প্রতিষ্ঠান, দল বা এজেন্সির কথামতো উঠবস করেছে?’’

তিনি উল্লেখ করেন, ‘‘সব ধরনের ভন্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। যেহেতু কোনও আইনগত বাধা নেই। না হলে কোনও নির্বাচন কীভাবে হয়, আর কে কীভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে, সেটা আমরাও দেখে নেবো।’’

Comments

0 total

Be the first to comment.

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি BanglaTribune | দল ও সংগঠন

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের...

Sep 23, 2025

More from this User

View all posts by admin