ভারতে প্রবেশের চেষ্টাকালে সীমান্তে নারী-শিশুসহ আটক ১১ বাংলাদেশি

ভারতে প্রবেশের চেষ্টাকালে সীমান্তে নারী-শিশুসহ আটক ১১ বাংলাদেশি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ১১ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক ব্যক্তিরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে বিজিবি।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার বরুড়া থানার রেওলাইন গ্রামের হরেকৃষ্ণ আইনের ছেলে রিপন চন্দ্র আইন, নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চরকাকড়া গ্রামের জাকের হোসেনের ছেলে জাহেদ হোসেন (৩৫), গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার গোয়ালগ্রামের শরৎ বাড়ৈর ছেলে সঞ্জিৎ বাড়ৈ এবং ফরিদপুরের সদরপুর থানার মধুমণ্ডলডঙ্গী গ্রামের হৃদয় চন্দ্র সরকারের ছেলে সুশীল সরকার।

বিজিবি জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাঘাডাংগা বিওপির হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে সীমান্ত পিলার ৬০/৩৭-আর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তিন নারী ও এক শিশুসহ পাঁচজনকে আটক করা হয়।

এছাড়া একই বিওপির পৃথক অভিযানে সীমান্ত পিলার ৬০/৩১-আর সংলগ্ন এলাকা থেকে আরও তিন নারীসহ ছয়জনকে আটক করে বিজিবি।

আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবি কর্মকর্তারা।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। আর প্রাপ্তবয়স্ক পুরুষদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হবে।

এমজে

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin