‘ভারতের বিপক্ষে জিততেই হবে’—বাংলাদেশকে সতর্ক করলেন আকাশ চোপড়া

‘ভারতের বিপক্ষে জিততেই হবে’—বাংলাদেশকে সতর্ক করলেন আকাশ চোপড়া

এশিয়া কাপের সুপার ফোরে ভারত-বাংলাদেশ ম্যাচ ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। কাগজে-কলমে ভারত শক্তিশালী হলেও শ্রীলঙ্কার বিপক্ষে আগ্রাসী ক্রিকেট খেলে জয় পাওয়ায় বাংলাদেশও আত্মবিশ্বাসী।

বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ—আজ ভারতের সঙ্গে লড়াই, আর পরের দিনই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হবে। আকাশের মতে, পাকিস্তানের ম্যাচ তুলনামূলক সহজ হলেও ভারতের বিপক্ষে সব শক্তি দিয়েই খেলতে হবে লিটন দাসদের।

তিনি বলেন, ‘বাংলাদেশকে বিশ্বাস রাখতে হবে যেভাবে তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে, সেভাবেই ভারতকেও হারাতে পারবে। ইতিমধ্যেই তারা প্রমাণ করেছে, প্রায় বাদ পড়ার অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পারে। ভারত যদি পয়েন্ট টেবিলে এক নম্বরে থাকে, তাহলে বাংলাদেশ দুই নম্বরে। ’

বাংলাদেশ দলের সময়সূচী কঠিন মনে করছেন আকাশ। তিনি বলেন, ‘পরপর দুটি ম্যাচ খেলা সহজ নয়। হ্যাঁ, পাকিস্তানকে হারানো তুলনামূলক সহজ হতে পারে। কিন্তু ভারতের বিপক্ষে জিততেই হবে। ’

স্পিন আক্রমণ নিয়েও পরামর্শ দিয়েছেন তিনি। দুবাইয়ের স্পিন সহায়ক উইকেট মাথায় রেখে নাসুম আহমেদ, শেখ মেহেদী ও রিশাদ হোসেনকে একাদশে দেখতে চান তিনি।

আকাশের ভাষায়, ‘এটা হতে হবে স্পিন-নির্ভর আক্রমণ। বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে মেহেদী, নাসুমকে ব্যবহার করা যেতে পারে। রিশাদও উইকেট নিতে পারে। দুবাইয়ের কন্ডিশন হায়দরাবাদের মতো নয়। তাই তিনজন স্পিনার নিয়ে নামলেই বাংলাদেশ লাভবান হবে। ’

এমএইচএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin