ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয়ে যেসব রেকর্ড ভাঙলো

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয়ে যেসব রেকর্ড ভাঙলো

নারী বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচটা রেকর্ডের বন্যায় ভেসেছে। ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে তিন উইকেটের জয়ে ইতিহাস গড়েছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে এই জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়া গড়েছে নারী ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ সফল রান তাড়ার রেকর্ড।

এই ম্যাচে দুই দলের দুর্দান্ত ব্যাটিং শুধু দর্শকদের মুগ্ধই করেনি, বরং নারী ক্রিকেটের রেকর্ড বইয়ে যোগ করেছে একাধিক নতুন অধ্যায়। চলুন এবার দেখে নেওয়া যাক সেইসব রেকর্ড--

নারী ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়ার নজির

এই জয়ের পথে গড়া অস্ট্রেলিয়ার রেকর্ড রান তাড়ার নজির নারী ওয়ানডের ইতিহাসে সবচেয়ে বড়। শ্রীলঙ্কার গত বছরের রেকর্ড তারা ভেঙে দিয়েছে। পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০২ রান তাড়া করে জিতেছিল লঙ্কান দল। একই সঙ্গে তারা ভেঙে দিয়েছে নিজেদের আগের বিশ্বকাপ রেকর্ডও। ২০২২ সালে অকল্যান্ডে ভারতের বিপক্ষে তাড়া করে জেতা আগের সেরাটি ছিল ২৭৮ রান।

নারী বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ দলীয় সংগ্রহ

জিততে না পারলেও ভারতও এক ঐতিহাসিক রেকর্ড গড়েছে। তাদের ৩৩০ রান নারী বিশ্বকাপ ইতিহাসে ভারতের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আগের রেকর্ড ছিল ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করা ৮ উইকেটে ৩১৭।

নারী ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ সম্মিলিত রান

এই ম্যাচে দুই দল মিলে করেছে মোট ৬৬১ রান- যা নারী ওয়ানডে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। এর চেয়ে বেশি রান হয়েছে কেবল দুটি ম্যাচে—গত মাসে দিল্লিতে দুই দলের ৭৮১ রানের ম্যাচ এবং ২০১৭ বিশ্বকাপে ব্রিস্টলে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ৬৭৯ রান।

নারী বিশ্বকাপে সর্বাধিক ছক্কার রেকর্ড

এক ম্যাচে সর্বাধিক ছক্কার রেকর্ডও ভেঙেছে এই ম্যাচে। ভারত মেরেছে ৭টি ছক্কা—এর মধ্যে তিনটি স্মৃতি মান্ধানার। অস্ট্রেলিয়া মেরেছে আরও ৬টি। সব মিলিয়ে ছক্কা হয়েছে ১৩টি। যা নারী বিশ্বকাপের ইতিহাসে নতুন রেকর্ড।

বিশ্বকাপে অধিনায়কের তৃতীয় সর্বোচ্চ ইনিংস

অ্যালিসা হিলির ১৪২ রানের দারুণ ইনিংস নারী বিশ্বকাপে কোনও অধিনায়কের তৃতীয় সর্বোচ্চ স্কোর। তার চেয়ে এগিয়ে কেবল দুই অস্ট্রেলিয়ান—বেলিন্ডা ক্লার্ক (২২৯*, ১৯৯৭ সালে ডেনমার্কের বিপক্ষে) এবং মেগ ল্যানিং (১৫২*, ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে)।

৩৭ বছরের রেকর্ড ভাঙলেন আনাবেল সাদারল্যান্ড

বল হাতে ইতিহাস গড়েছেন আনাবেল সাদারল্যান্ড। তার ৫/৪০ স্পেল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এর মধ্য দিয়ে তিনি এই বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে পাঁচ উইকেট নেওয়ার স্বাদ পেয়েছেন। একই সঙ্গে তিনি হলেন মাত্র চতুর্থ অস্ট্রেলিয়ান, যিনি নারী বিশ্বকাপে পাঁচ উইকেট নিয়েছেন। ১৯৮৮ সালে লিন ফুলস্টনের পর প্রথমবার এমন কীর্তি গড়লেন কোনও অস্ট্রেলিয়ান।

মান্ধানার নতুন মাইলফলক

স্মৃতি মান্ধানা পেরিয়ে গেছেন আরেকটি অনন্য মাইলফলক। মিতালি রাজের পর দ্বিতীয় ভারতীয় নারী হিসেবে ওয়ানডেতে পেরিয়েছেন ৫ হাজার রান। ১১২ ম্যাচে এই কৃতিত্ব অর্জন করা ভারতের দ্রুততম ও সবচেয়ে কম বয়সী ব্যাটার (২৯ বছর) তিনি।

তাছাড়া, আরও একটি ইতিহাস গড়েছেন মান্ধানা। ওয়ানডেতে এক পঞ্জিকা বর্ষে ১ হাজার রান করা প্রথম ক্রিকেটার তিনি।২০২৫ সালে এখন পর্যন্ত ১৮ ম্যাচে তার রান ১ হাজার ৬২। যার মধ্যে রয়েছে ৪টি সেঞ্চুরি ও ৪টি হাফসেঞ্চুরি।

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’ BanglaTribune | ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের আগে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে দ্বৈরথটা সমর্থকদের’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ জমজমাট দ্বৈরথের জন্ম দিচ্ছে। ক্ল্যাসিক দ্বৈরথে যেমন রসদ থাক...

Sep 13, 2025
ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন BanglaTribune | ক্রিকেট

ম্যাচসেরা হয়ে যা বললেন লিটন

এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। জয়ে বড় অবদান লিটন কুমার দাসের। ম্যাচ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin