গাজা যুদ্ধ শেষ : ট্রাম্প

গাজা যুদ্ধ শেষ : ট্রাম্প

গাজা যুদ্ধ শেষ হয়েছে। মধ্যপ্রাচ্য এখন স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (১২ অক্টোবর) ইসরায়েলগামী বিমানে ওঠার আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এয়ারফোর্স ওয়ানে করে তিনি ওয়াশিংটন থেকে ইসরায়েল যাবেন। রওনা হওয়ার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এ যুদ্ধ শেষ, আপনারা এটা বুঝতে পারছেন।’ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সোমবার ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দেবেন ট্রাম্প।

মধ্যপ্রাচ্যে ভবিষ্যৎ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয় এখন সবকিছু স্বাভাবিক হতে যাবে।’

রবিবার তৃতীয় দিনের মতো ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর ছিল। গত শুক্রবার থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতির অংশ হিসেবে আজ সোমবার হামাসের জিম্মি মুক্তি দেওয়া শুরু করার কথা। বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে ইসরায়েল।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হাজার হাজার ফিলিস্তিনি গাজা নগরীতে নিজ নিজ ঘরে ফিরছেন। যদিও দুই বছর ধরে চলা যুদ্ধে গাজা নগরীর বেশির ভাগ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত দুই মাসের বেশি সময় ধরে ইসরায়েল বিশেষ করে গাজা নগরীতে প্রচণ্ড হামলা চালিয়েছে। নতুন যুদ্ধবিরতির পর আশা করা হচ্ছে, এ যুদ্ধ শেষ হবে।

টেলিভিশনে প্রচারিত এক ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আগামীকাল থেকে নতুন পথের যাত্রা শুরু হবে। একটি নির্মাণের পথ, একটি সৃষ্টির পথ এবং আমি আশা করছি, এটি হৃদয়ের সঙ্গে হৃদয়ের মিলনের পথ হবে।’

একই আশাবাদ ব্যক্ত করছেন যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীরাও।

এদিকে সকাল থেকে হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের মুক্তি দেওয়া শুরু হয়েছে।

ইসরায়েলের জিম্মি সমন্বয়কারী গাল হির্শ বৃহস্পতিবার বলেন, হামাস যাদের অবস্থান খুঁজে পায়নি এমন মৃত জিম্মিদের দেহাবশেষ শনাক্তে সহায়তা করতে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হবে।

ট্রাম্প সোমবার ইসরায়েলে পৌঁছাবেন এবং কনেসেট (পার্লামেন্ট) এ ভাষণ দেবেন। এরপর তিনি মিশরের শার্ম এল শেখে যাবেন, যেখানে গাজা যুদ্ধের অবসান নিয়ে বিশ্বনেতাদের সম্মেলন অনুষ্ঠিত হবে। ২০টির বেশি দেশের নেতারা আন্তর্জাতিক ওই সম্মেলনে যোগ দেবেন।

Comments

0 total

Be the first to comment.

অভিবাসন ইস্যুতে শিকাগোর মেয়র ও ইলিনয় গভর্নরকে কারাগারে পাঠানোর দাবি ট্রাম্পের BanglaTribune | যুক্তরাষ্ট্র

অভিবাসন ইস্যুতে শিকাগোর মেয়র ও ইলিনয় গভর্নরকে কারাগারে পাঠানোর দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলিনয়ের ডেমোক্র্যাট নেতাদের কারাগারে পাঠানোর আহ্বান জানি...

Oct 09, 2025
ট্রাম্পের সফরে প্রযুক্তি ও জ্বালানি চুক্তি ঘোষণা করবে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র BanglaTribune | যুক্তরাষ্ট্র

ট্রাম্পের সফরে প্রযুক্তি ও জ্বালানি চুক্তি ঘোষণা করবে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র

নজিরবিহীন দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে এই সপ্তাহেই ব্রিটেন যাচ্ছেন  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...

Sep 15, 2025
ওয়াশিংটন ডিসিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার প্রতিশ্রুতি ট্রাম্পের BanglaTribune | যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন ডিসিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার প্রতিশ্রুতি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করবেন এবং ওয়াশিংটন ডি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin