‘ভারতের সঙ্গে ম্যাচ নিয়ে সবাই রোমাঞ্চিত থাকে, ভারতের বিপক্ষে জিততে চাই’

‘ভারতের সঙ্গে ম্যাচ নিয়ে সবাই রোমাঞ্চিত থাকে, ভারতের বিপক্ষে জিততে চাই’

ঢাকার জাতীয় স্টেডিয়ামে ১৮ নভেম্বর এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে ১৩ নভেম্বর হবে নেপালের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ। তাই আজ থেকেই জাতীয় দলের প্রস্তুতি শুরু হয়েছে। অধিনায়ক জামাল ভূঁইয়া তো ভারত ম্যাচকে সামনে রেখে রোমাঞ্চিত।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে খেলোয়াড়দের রিপোর্টিং ছিল। সেখানে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া সংবাদ মাধ্যমকে বলেন, ‘আজকে তো প্রথম দিন, পুরো স্কোয়াড জয়েন করেনি। ৩-৪ দিন পরে ফুল স্কোয়াড থাকবে। হামজা-শমিত একটু দেরিতে যোগ দেবে। আশা করি ভালো একটা ক্যাম্প হবে।’ 

বাংলাদেশ-ভারত ম্যাচ মানে অন্যরকম উত্তেজনা। সমর্থকদের আগ্রহও অনেক। জামাল বলেন, ‘এটা বড় ম্যাচ। বাংলাদেশ-ভারতের একটি ভালো ইতিহাস আছে। আমরা ভারতের সঙ্গে জিততে চাই। ভারত অনেক বছর পরে বাংলাদেশে এসে খেলবে। এটা খুব ভালো স্মৃতি (সাদের সেই গোল, ভারতের মাঠে)।’

১৮ নভেম্বর ম্যাচ জেতার লক্ষ্য বাংলাদেশ অধিনায়কের। বলেন, ‘ভারতের সঙ্গে ম্যাচ নিয়ে সবাই রোমাঞ্চিত থাকে। শুধু ফুটবল ভক্তরা নয়, এমনকি যারা ফুটবল নিয়মিত খোঁজ-খবর রাখে না তারাও। কারণ এটা ভারত। আমরা যারা বাংলাদেশি, আমরা ভারতের বিপক্ষে জিততে চাই।’ 

১৩ নভেম্বর প্রীতি ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘আফগানিস্তান আর নেপালের মান কাছাকাছি। খুব বড় কোনও পার্থক্য নেই। এটা একটা প্রস্তুতি ম্যাচ। ভারত ম্যাচের আগে এটা ভালো হবে আমাদের জন্য। আমরা মনে করেছি, আফগানিস্তান আসবে। কিন্তু তারা আসেনি।’

‘আমার দলে (ব্রাদার্সে) ৪-৫ জন নেপালি খেলোয়াড় আছে। সবাই জাতীয় দলে খেলে। একটু ফান হবে ওদের সঙ্গে খেলা হলে।’

ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম প্রসঙ্গে জামাল বলেন, ‘এই গ্রুপের সঙ্গে ফাহামিদুলের ভালো তালমিল রয়েছে। ব্যক্তিগতভাবে আমি ফাহামিদুলের উপস্থিতিটা খুব উপভোগ করি। ও খুব ভালো ছেলে।’

‘আপাতত সহকারী কোচের অধীনে অনুশীলন হবে। হাভিয়েরকাবরেরা কবে আসবেন ঠিক হয়নি। এমনকি প্রস্তুতি শুরুর আগে আনুষ্ঠানিক কোনও খেলোয়াড়দের তালিকাও ঘোষণা হয়নি!’

Comments

0 total

Be the first to comment.

গোল উৎসবে জিতেছে বার্সা BanglaTribune | ফুটবল

গোল উৎসবে জিতেছে বার্সা

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin