ভিয়েতনামে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুয়ালয়, সতর্ক অবস্থানে কর্তৃপক্ষ

ভিয়েতনামে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুয়ালয়, সতর্ক অবস্থানে কর্তৃপক্ষ

ভিয়েতনামে টাইফুন ‘বুয়ালয়’-এর আঘাতের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ। দেশটির বিমানবন্দরে কার্যক্রম স্থগিত রাখা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। 

কয়েকদিন আগেই এই ঘূর্ণিঝড়ের আঘাতে ফিলিপাইনে অন্তত ১০ জনের মৃত্যু এবং ব্যাপক বন্যা হয়েছিল।

ভিয়েতনামের জাতীয় আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতের মধ্যেই ঝড়টি দেশের মধ্যাঞ্চলে আঘাত হানতে পারে। গ্রিনিচ মান সময় রাত ২টায় রেকর্ডকৃত তথ্য অনুযায়ী, ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৩৩ কিলোমিটার, যা পূর্বাভাসের তুলনায় দ্রুত গতিতে দেশটির দিকে ধেয়ে আসছে।

সংস্থাটি জানায়, এই ঘূর্ণিঝড়ের গতি সাধারণের প্রায় দ্বিগুণ। এর প্রভাবে একযোগে একাধিক প্রাকৃতিক দুর্যোগ ঘটতে পারে, যেমন প্রবল বাতাস, ভারী বর্ষণ, বন্যা, আকস্মিক প্লাবন, ভূমিধস এবং উপকূলীয় জলোচ্ছ্বাস।

সরকারি তথ্যমতে, মধ্য ভিয়েতনামের হা তিঙ প্রদেশে ইতোমধ্যেই ১৫ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং হাজারো সেনা সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

ভিয়েতনামের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলীয় চারটি বিমানবন্দরের কার্যক্রম রবিবার থেকে স্থগিত করা হয়েছে, যার মধ্যে দানাং আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে। একাধিক ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

সরকার বলছে, ভারী বৃষ্টিপাতে ইতোমধ্যেই হুয়ে এবং কোয়াং ত্রি অঞ্চলে বন্যা দেখা দিয়েছে।

দীর্ঘ উপকূলরেখার কারণে দক্ষিণ চীন সাগরমুখী টাইফুনে ভিয়েতনাম প্রায়ই বিপর্যস্ত হয়। গত বছর টাইফুন ‘ইয়াগি’ প্রায় ৩০০ জনের প্রাণহানি ঘটায় এবং ৩৩০ কোটি মার্কিন ডলার সমমূল্যের সম্পদের ক্ষতি হয়।তথ্যসূত্র: রয়টার্স

Comments

0 total

Be the first to comment.

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা BanglaTribune | আন্তর্জাতিক

নেপালের পার্লামেন্ট ভাঙার প্রশ্নে থমকে আছে অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনা

নেপালে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউদেল এবং সাবেক প্রধান বিচারপতি সুশীলা কা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin