ভোট গণনায় লাগতে পারে ১২ থেকে ১৫ ঘণ্টা: নির্বাচন কমিশনার

ভোট গণনায় লাগতে পারে ১২ থেকে ১৫ ঘণ্টা: নির্বাচন কমিশনার

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোট গণনায় ১২ থেকে ১৫ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি বলেন, নয়টি ভবনে ভোট গ্রহণ শেষে সব ব্যালট বাক্স কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নেওয়া হবে।

নির্বাচন কমিশনার জানান, সব মিলিয়ে তিন ধাপে চূড়ান্ত ফল তৈরি হবে। একটি হলের ফল তৈরি শেষে আরেকটির গণনা শুরু হবে। তাতে ২৮৩টি পদের ফল জানাতে ১২ থেকে ১৫ ঘণ্টা সময় লাগতে পারে।

ভোটগ্রহণের জন্য সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছেছিল।

এর আগে সকালে নির্বাচন কমিশনার অধ্যাপক পারভেজ আজহারুল হক বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো ধরনের সমস্যা হয়নি। প্রথম ৩ ঘণ্টার পরিসংখ্যান অনুযায়ী ভোটগ্রহণ ছিল সন্তোষজনক।

এসআইএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin