ভোটে ভরাডুবি হবে বুঝে পিআর'র দাবি তুলছে একটি গোষ্ঠী: সরওয়ার আলমগীর 

ভোটে ভরাডুবি হবে বুঝে পিআর'র দাবি তুলছে একটি গোষ্ঠী: সরওয়ার আলমগীর 

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, বিএনপির জনপ্রিয়তা দেখে একটি গোষ্ঠী দিশেহারা হয়ে গেছে। ভোটে আসন পাবে না বুঝে পিআর এর দাবি তুলছে।

তিনি বৃহস্পতিবার বিকালে ফটিকছড়ি রোসাংগিরী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির ও অঙ্গ সংগঠন আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন,কোন ধরনের ষড়যন্ত্র কাজে আসবে না। রোজার আগে ফেব্রুয়াতিতেই নির্বাচন হবে এবং সে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে।

রোসাংগিরী ইউনিয়নের ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ এনামুল হক এর সভাপতিত্বে ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম এ মাহাফুজ এর সঞ্চালনায় বৈঠকে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি'র আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক বাবু মহন, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব আলম, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, আবু আজম তালুকদার, রোসাংগিরী ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক শাহারিয়ার চৌধুরী, উপজেলা কৃষক দলের সদস্য সচিব খালেদ মাহমুদ বাবুল, বিবির হাট বাজার সমিতির সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন কাউন্সিলর।

বক্তব্য রাখেন লিটু, আজম, শফিউল আলম, বিপ্লব গনি, ওসমান, শামসুদ্দিন, মালেক, সাইফুল হায়দার রাসেল, মোজাহারুল ইকবাল লাভলু, নূরুল আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন, যুগ্ম আহ্বায়ক এম এ মাহাফুজু, মোজাম্মেল, শাহেদ প্রমুখ।

পিডি/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin