ভোটের অধিকার না থাকায় শ্রমিকরা আরও গরীব ও অধিকারহীন হয়েছেন: সাইফুল হক

ভোটের অধিকার না থাকায় শ্রমিকরা আরও গরীব ও অধিকারহীন হয়েছেন: সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘গত দেড় দশকে ভোটের অধিকার না থাকায় শ্রমজীবী সাধারণ মানুষ সবচেয়ে বেশী অমর্যাদার শিকার হয়েছেন। ভোটের অধিকার না থাকায় শ্রমিকরা আরও গরীব ও অধিকারহীন হয়েছেন।’

শুক্রবার (৩ অক্টোবর) বিকালে সাভারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আঞ্চলিক অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, ‘গণঅভ্যুত্থান গত ১৪ মাসে শ্রমিকদের উপযুক্ত মজুরি নিশ্চিত করতে পারেনি, শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার নিশ্চিত করতে পারেনি, তাদের জীবনের কষ্ট লাঘব করেনি। ছাত্র, শ্রমিক, জনতার গণঅভ্যুত্থানে শ্রমজীবী মেহনতি মানুষ সবচেয়ে বেশী জীবন দিলেও গত ১৪ মাসে তাদের জীবন আরও দূর্বিসহ হয়েছে, তাদের প্রকৃত আয় কমেছে, দারিদ্র্য বেড়েছে। অভ্যুত্থানে শ্রমজীবী মেহনতিরা সবচেয়ে বেশী প্রতারণার শিকার হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘দুর্বৃত্ত মাফিয়া নিয়ন্ত্রিত অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে না পারলে উপরসা রাজনৈতিক সংস্কার দিয়ে বেশিদূর এগুনো যাবে না।’

সরকারের দক্ষতা ও কার্যকারিতা বাড়াতে না পারলে অবাধ নির্বাচন অনুষ্ঠান চ্যালেঞ্জের মধ্যে পড়ে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, ভোটার ও গুরুত্বপূর্ণ অংশীজনদের আস্থায় নিতে সরকারের প্রতি আহবান জানান তিনি।

শ্রমিক নেত্রী শাহনাজ আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, কেন্দ্রীয় সদস্য অরবিন্দু বেপারী বিন্দু, ফিরোজ আলী, কেন্দ্রীয় সংগঠক যুবনেতা বাবর চৌধুরী, আবু হানিফ, শ্রমিক নেতা আবুল কাশেম, মোহাম্মদ লিটন মন্ডল প্রমুখ।

Comments

0 total

Be the first to comment.

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি BanglaTribune | দল ও সংগঠন

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের...

Sep 23, 2025

More from this User

View all posts by admin