ভ্রাম্যমাণ আদালত: নিষিদ্ধ পলিথিন, অবৈধ ইটভাটা ও হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে ব্যবস্থা

ভ্রাম্যমাণ আদালত: নিষিদ্ধ পলিথিন, অবৈধ ইটভাটা ও হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে ব্যবস্থা

পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে দেশজুড়ে রবিবার (১২ অক্টোবর) পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে একযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে নিষিদ্ধ পলিথিন, অবৈধ ইটভাটা, কালো ধোঁয়া ও হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

নাটোরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি যাত্রীবাহী বাস থেকে প্রায় ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বগুড়ার শিবগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হকের নেতৃত্বে অবৈধ ইটভাটা-বিরোধী অভিযানে মেসার্স এলাহী বক্স ইটভাটাকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরিবেশবান্ধব ব্লক ইট উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়।

চট্টগ্রামের লোহাগাড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেনের নেতৃত্বে দুটি অভিযান পরিচালিত হয়। মহাসড়কে হাইড্রোলিক হর্নবিরোধী অভিযানে ৪টি হর্ন জব্দ ও ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অপর অভিযানে ৬১০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং মালিক আবদুল কাদেরকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নওগাঁয় ১৭ কেজি পলিথিন জব্দ করে ১টি মামলায় ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। খুলনায় দুটি পৃথক অভিযানে কালো ধোঁয়া নিঃসরণের দায়ে ১ হাজার টাকা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণ অভিযানে ১৯টি হাইড্রোলিক হর্ন জব্দসহ ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদফতর জানিয়েছে, পরিবেশ রক্ষায় পলিথিন, অবৈধ ইটভাটা, কালো ধোঁয়া ও হাইড্রোলিক হর্নবিরোধী অভিযান নিয়মিতভাবে চলবে।

Comments

0 total

Be the first to comment.

ঢাকার প্রথম সরকারি ‘গ্রিন বিল্ডিং’ হবে পরিবেশ অধিদফতরের নতুন অফিস BanglaTribune | পরিবেশ

ঢাকার প্রথম সরকারি ‘গ্রিন বিল্ডিং’ হবে পরিবেশ অধিদফতরের নতুন অফিস

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলে...

Sep 28, 2025
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ি দখলমুক্ত করতে দোকান উচ্ছেদের নির্দেশ BanglaTribune | পরিবেশ

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ি দখলমুক্ত করতে দোকান উচ্ছেদের নির্দেশ

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ি এলাকায় গড়ে ওঠা দোকান ও বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছ...

Sep 23, 2025

More from this User

View all posts by admin