ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের সৌজন্য সাক্ষাৎ

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রবিবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি মিলনায়তনে এ সাক্ষাৎকারে দুই বন্ধুত্বপূর্ণ দেশের স্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভুটানের প্রধানমন্ত্রীকে এ সফর এবং গণতন্ত্রের দিকে বাংলাদেশের উত্তরণে ভুটানের অব্যাহত সহায়তার জন্য ধন্যবাদ জানান নাহিদ। শেরিং টোবগে দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি, বিশেষ করে উচ্চশিক্ষা, বাণিজ্য ও আইসিটি খাতে সহযোগিতার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

সাক্ষাতে নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন– এনসিপির যুগ্ম আহ্বায়ক সুলতান মুহাম্মদ জাকারিয়া ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ।

Comments

0 total

Be the first to comment.

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি BanglaTribune | দল ও সংগঠন

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের...

Sep 23, 2025

More from this User

View all posts by admin