ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে ১১ বাংলাদেশি আটক

ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে ১১ বাংলাদেশি আটক

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে ১১ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। তাদের মধ্যে পাঁচজন পুরুষ, চারটি শিশু ও দুজন নারী রয়েছেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের সোনাহাট বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১০১১ থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, ভূরুঙ্গামারী উপজেলার আমতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা প্রায় এক বছর আগে কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতের আসাম রাজ্যে কাজের সন্ধানে গিয়েছিলেন। পরে দেশে ফেরার পথে তারা বিজিবির টহলদলের হাতে ধরা পড়েন। তারা কক্সবাজার সদর থানার কাকতলী গ্রামের বাসিন্দা। তাদের ভূরুঙ্গামারী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আটক ব্যক্তিরা জানান, তারা দালালদের মাধ্যমে অবৈধভাবে গিয়েছিলেন। আর বৃহস্পতিবার রাতের আঁধারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের কাঁটাতার পার করে দিয়েছে। কিন্তু দেশে আসার পর বিজিবির হাতে আটক হয়েছেন তারা।  

আটক ব্যক্তিরা হলেন-মো. ইমাম হোসেন (৪৮), আব্দুল মালেকের ছেলে শফিউল্লাহ (১৮), মোহাম্মদ আলমের ছেলে মোহাম্মদ নবী হোসেন (১৫), মো. রবিউল আলম (২০), ইসমাইলের সন্তান মো. আজিজ (১৫), মোহাম্মদ আবু (৭), মোছাম্মদ আমেনা বেগম (২৮), রিফা (৯) ও শাফা (৬) এবং নুর আলমের মেয়ে রেজিয়া (২১) ও নুর শাহিদা (২)।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, আটক ১১ জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদের তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। তথ্য পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসআই  

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin