যুক্তরাষ্ট্রে খেলনা রফতানি শুরু করলো আরএফএল

যুক্তরাষ্ট্রে খেলনা রফতানি শুরু করলো আরএফএল

যুক্তরাষ্ট্রে খেলনা রফতানি শুরু করেছে শিল্পগ্রুপ আরএফএল। সম্প্রতি নরসিংদীর পলাশে অবস্থিত আরএফএল’রে নিজস্ব কারখানা থেকে খেলনার প্রথম চালান আমেরিকার উদ্দেশে পাঠানো হয়েছে। বর্তমানে কানাডা, ইতালি, সৌদি আরব, ভারত, নেপালসহ বিশ্বের ১০ দেশে আরএফএল’র খেলনা রফতানি হচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, আমরা সবসময় স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে আমাদের পণ্যগুলিকে তুলে ধরতে কাজ করছি। যুক্তরাষ্ট্রে খেলনা রফতানি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আরএফএল’র খেলনা আন্তর্জাতিক মানদণ্ড মেনে তৈরি হওয়ায় শিশুদের জন্য নিরাপদ এবং দেশি-বিদেশি ক্রেতাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। যুক্তরাষ্ট্রের মতো একটি বড় ও প্রতিযোগিতামূলক বাজারে আমাদের খেলনা রফতানির নতুন দ্বার উন্মোচন করবে বলে আশা করি।

তিনি বলেন, আমাদের লক্ষ্য শুধু রফতানি বৃদ্ধি নয়; বরং বাংলাদেশের খেলনা শিল্পকে বৈশ্বিক মানচিত্রে নতুনভাবে প্রতিষ্ঠা করা। বাংলাদেশের খেলনার বাজার আগে ছিল আমদানি নির্ভর, সেখানে এখন আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হচ্ছি। যুক্তরাষ্ট্রের বাজারে আরএফএল বেবি স্পোর্টস ক্যাটাগরির খেলনা রফতানি শুরু করেছে। আগামিতে আরও নতুন নতুন দেশ যুক্ত হওয়ার আশা প্রকাশ করেন তিনি।

Comments

0 total

Be the first to comment.

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক বৈঠক BanglaTribune | প্রেস রিলিজ

‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক বৈঠক

রাজধানীতে ‘জুলাই জোট’ আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক...

Oct 27, 2025
বাংলাদেশের বাজারে এলো সনি ব্রাভিয়ার নতুন মডেলের টিভিসহ ৩টি পণ্য BanglaTribune | প্রেস রিলিজ

বাংলাদেশের বাজারে এলো সনি ব্রাভিয়ার নতুন মডেলের টিভিসহ ৩টি পণ্য

বাংলাদেশের বাজারে নিয়ে এলো জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র সর্বশেষ মডেলের ব্রাভিয়া টিভি, সাউন্ড ব...

Sep 25, 2025

More from this User

View all posts by admin