ফকিরাপুলে ‍যুবকের মরদেহ উদ্ধার

ফকিরাপুলে ‍যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর ফকিরাপুলে মো. মিজানুর রহমান (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ভোর সোয়া ৫টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক।

মিজানুর লালমনিরহাটের আদিতমারী উপজেলার চন্দন পাট গ্রামের এবাদুল্লাহ রহমানের ছেলে। বর্তমানে ফকিরেরপুল ১ নম্বর গলিতে ভাড়া থাকতেন।

মিজানুরের স্ত্রী সাহিদা বেগম বলেন, আমার স্বামী আগে ভ্যান গাড়ি চালাতো। বর্তমানে কিছুই করতো না। আমি মানুষের বাড়িতে রান্নার কাজ করি। আমাকে মারধর করে নেশা করার জন্য সে টাকা-পয়সা নিয়ে যেতো। গতকালও টাকা চেয়েছিল, দেইনি বলে আমাকে মেরে ঘর থেকে বের করে দেয়। পরে ভোরে রুমে গিয়ে দেখি, ভেতর থেকে দরজা বন্ধ। দরজা ভেঙে দেখি, সে সিলিং ফ্যানের হুকের সঙ্গে রশি পেঁচিয়ে ফাঁস নিয়েছে। প্রতিবেশীদের সহযোগিতায় অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin