২২ বছর পর একই লুকে ফেরা

২২ বছর পর একই লুকে ফেরা

শুধু শাকিব খানকে নিয়ে নয়, গেল কয়েক বছর ধরে ঢাকাই ইন্ডাস্ট্রির সিনেমা নিয়ে বড় একটি সমালোচনা ছিলো নায়কদের ‘তামিল লুক’। বিশেষ করে মুখে দাড়ি-গোঁফ ছাড়া যেন নায়ককে নায়কই ভাবতে পারছিলেন না নির্মাতারা! এসব নিয়ে সমালোচনা থাকলেও সাম্প্রতিক সময়ে সফলতাও কিন্তু এসেছে এসব লুকের ছবি থেকেই।

যদিও অনেকেই বলার চেষ্টা করছিলেন, শাকিব খান যেখানে একাই একটা ইন্ডাস্ট্রি হয়ে উঠেছেন; সেখানে তাকেও কেন অন্য ইন্ডাস্ট্রির ট্রেন্ডে গা ভাসাতে হবে। যার শেষ প্রতিচ্ছবি মিলেছে শুটিং চলছি ‘সোলজার’ সিনেমার প্রথম লুকেও। চুল-দাঁড়ি-রক্তে মাখামাখি। যেন তার সাম্প্রতিক সিনেমাগুলোরই আরেকটি আগ্রাসী প্রতিচ্ছবি।

এমন পরিস্থিতিতে অনেকটা যেন শান্তির এক বার্তা ছড়িয়ে গেলো সোশ্যাল হ্যান্ডেলে। ‘সোলজার’ ছবির নতুন লুক প্রকাশ হলো। যাতে দেখা গেলো ক্লিনসেভ আর গোঁফে সাজানো নতুন এক শাকিব খানকে। যেন রিয়েল সোলজার তিনি। সঙ্গে লেখা—‘ইয়োর সোলজার অ্যাট ইয়োর সার্ভিস’। বহুদিন পর এমন লুক আর বার্তা পেয়ে শাকিব ভক্ত-সমালোচকরা যেন আলোচনার খোরাক পেলো। বেশিরভাগই ছড়ালো মুগ্ধতা, তবে কেউ কেউ খানিক সমালোচনার সুযোগও তৈরি করলেন। কারণ তারা এই লুকের সঙ্গে মিল খোঁজার চেষ্টা করলেন বলিউডের রণবীর কাপুরের সঙ্গে! jwARI.fetch( $( "#ari-image-jw68e8ebd93422b" ) ); এদিকে শাকিব ভক্তরাও কম যান না। তারা ২২ বছর আগে শাকিব খানের একটি স্থিরচিত্র বের করে আনেন। যেটির লুকে হুবহু মিল রয়েছে নতুন লুকের। অনুসন্ধানে জানা গেছে, ২০০৩ সালে মুক্তি পাওয়া উত্তম আকাশ পরিচালিত ‘ওরা দালাল’ সিনেমাতে ক্লিন সেভ-গোঁফ লুকে পর্দায় হাজির ছিলেন শাকিব খান। তার প্রতিচ্ছবি রয়েছে ‘সোলজার’-এর নতুন লুকে।

যেটি মূলত প্রমাণ করে, রণবীর কাপুর নয়; বরং শাকিব খান যেন নিজের পুনর্জন্ম ঘটিয়েছেন ‘ওরা দালাল’ থেকে ‘সোলজার’-এ। যথারীতি এসব বিষয়ে সোশ্যালে মাতামাতি চললেও শাকিব খান নিরুত্তর। মন্তব্য করতে নারাজ।    

সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। এছাড়াও রয়েছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ, এবিএম সুমন, জান্নাতুল ফেরদৌস ঐশী, রাকিন আবসার প্রমুখ। 

চলছে শুটিং, সিনেমাটি ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে।

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin