নোবেল পাওয়ার খবরে মারিয়া বললেন- ‘আমি বিস্মিত’

নোবেল পাওয়ার খবরে মারিয়া বললেন- ‘আমি বিস্মিত’

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার খবর জানতে পেরে বলেছেন, আমি বিস্মিত। এএফপি নিউজ এজেন্সিকে তার প্রেস টিমের পাঠানো একটি ভিডিওতে এ কথা বলতে শোনা গেছে।

বিরোধীদলীয় নেতা মাচাদোকে এডমুন্ডো গঞ্জালেজ উরুটিয়াকে টেলিফোনে বলতে শোনা যায়- ‘আমি বিস্মিত’। এডমুন্ডো ২০২৪ সালে দেশটির প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন। বর্তমানে নির্বাসিত রয়েছেন।

ফোনে জবাবে এডমুন্ডো গঞ্জালেজ বলেন, আমরাও উচ্ছ্বছিত। তিনি আরও বলেন, এটা কী? আমি বিশ্বাস করতে পারছি না।

প্রসঙ্গত, চলতি বছর শান্তিতে নোবেল পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) ভেনেজুয়েলার গণতন্ত্রকামী এই রাজনীতিককে সম্মানজনক এ পুরস্কারে ভূষিত করে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

নোবেল কমিটি জানিয়েছে, গণতান্ত্রিক অধিকার রক্ষায় নিরলস কাজের স্বীকৃতি দেয়া হয়েছে মাচাদোকে। ভেনেজুয়েলাকে একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের জন্য সংগ্রাম করে যাচ্ছেন এই নারী।

এসআইএন/এটিএম

Comments

0 total

Be the first to comment.

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার JamunaTV | আন্তর্জাতিক

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ভাষ্যকার চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায়...

Sep 12, 2025

More from this User

View all posts by admin