৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ নয় জনের ভার্চ্যুয়াল হাজিরা

৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ নয় জনের ভার্চ্যুয়াল হাজিরা

ঢাকা: জুলাই আন্দোলনকে কেন্দ্র করে পৃথক চার থানার মামলায় হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর উপস্থিতিতে আওয়ামী লীগ সরকারের সাবেক ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ নয় জনের ভার্চ্যুয়াল হাজিরা গ্রহণ করেছেন আদালত।  

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাদের হাজিরা নেন।

এদিন রাজধানীর যাত্রাবাড়ী, পল্টন, মিরপুর ও হাতিরঝিল থানার বিভিন্ন মামলায় আসামিদের হাজিরার জন্য দিন ধার্য ছিল৷ এসব মামলায় কাশিমপুর এবং কেরানীগঞ্জ কারাগার থেকে ভার্চ্যুয়ালি হাজিরা দেন তারা।  

ভার্চ্যুয়ালি হাজিরা দেওয়া আসামিরা হলেন-জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, সাবেক ওসি মাজহারুল ইসলাম, পুলিশের কনস্টেবল শোয়াইবুর রহমান। তাদের মধ্যে তিনজন কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার, তিনজন কেন্দ্রীয় কারাগার এবং তিনজন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বলেন, দীর্ঘ দিন ধরে ঢাকার সিএমএম আদালতে ভার্চ্যুয়ালি হাজিরা গ্রহণ করা হচ্ছে। এদিন হাইকোর্ট বিভাগের বিচারক আকরাম হোসেন ভার্চ্যুয়ালি উপস্থিত থেকে তদারকি করেছেন।  

কেআই/এসআইএস

Comments

0 total

Be the first to comment.

চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনারকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজারের নির্দেশ  Banglanews24 | আইন ও আদালত

চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনারকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজারের নির্দেশ 

জুলাই আনদোলনের মামলায় চট্টগ্রাম মহানগর পুলিশের  সাবেক কমিশনার মোঃ সাইফুল ইসলামকে ৩০ অক্টোবর হাজিরের...

Oct 15, 2025

More from this User

View all posts by admin