আদরকে নিয়ে ফিরছেন অপু!

আদরকে নিয়ে ফিরছেন অপু!

খানিক দম নিয়ে ওজন কমিয়ে নতুন লুকে হাজির হয়েছেন অপু বিশ্বাস। নিজেকে পরিবর্তন করে এরই মধ্যে দর্শকমহলে নজর কেড়েছেন ঢালিউড কুইন।

অন্যদিকে, সময়ের নায়ক আদর আজাদ সম্প্রতি ‘পিনিক’ ও ‘ট্রাইব্যুনাল’ সিনেমার কাজ শেষ করেছেন। প্রস্তুতি নিচ্ছেন ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিংয়ের। 

এদিকে নতুন খবর হলো, দুটি সিনেমায় আদর-অপুর জুটি বাঁধা প্রায় নিশ্চিত বলেই দাবি করছে বিভিন্ন সূত্র। যদিও এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ দুজনেই।

মূলত জুটিবদ্ধ হওয়ার গুঞ্জন জোরালো হয় কোরিওগ্রাফার মাহফুজ কাদরীর ফেসবুক পোস্ট থেকে। একটি ছবিতে দেখা যায় অপু বিশ্বাস, আদর আজাদ এবং নির্মাতা বন্ধন বিশ্বাসকে। যদিও মাহফুজ কাদরী জানান, ছবিটি শুধুই একটি ইভেন্টের মুহূর্ত। তবু ভক্ত ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের ধারণা একাধিক সিনেমাতে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন অপু ও আদর।

জানা গেছে, একটি সিনেমা পরিচালনা করবেন চলচ্চিত্র পরিচালক বন্ধন বিশ্বাস। অন্যটি নামকরা একজন পরিচালক পরিচালনা করবেন। আগামী মাস থেকে একটি সিনেমার কাজ শুরু হওয়ার কথা রয়েছে। অন্যটি, নতুন বছরের শুরুতে শুরু হওয়ার কথা রয়েছে। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। jwARI.fetch( $( "#ari-image-jw69282cd415b3f" ) ); এ প্রসঙ্গে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, ‘কাজে ফেরার জন্য প্রস্তুত আমি। নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছি। তবে কার সঙ্গে কিংবা কার কাজ দিয়ে ফিরছি এ নিয়ে আপাতত বলতে পারছি না। অচিরেই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

একই কথা বললেন আদর আজাদও। তিনি বলেন, ‘বেশ কয়েকটি নতুন সিনেমার আলাপ চূড়ান্ত। তবে প্রযোজনা প্রতিষ্ঠান আর পরিচালকরাই আসলে বিস্তারিত জানাবেন। তার জন্য কিছু দিন অপেক্ষা করতে হবে।’

এর আগে ‘লাল শাড়ি’ ছিল অপু বিশ্বাসের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। অপরদিকে আদর আজাদের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টগর’।

বলা দরকার, চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীর সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় জুটি বেঁধে আলোচনায় ছিলেন আদর আজাদ। এই জুটি এরই মধ্যে প্রায় হাফ ডজন সিনেমায় কাজ করেছেন।

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin