ধর্মের পথে তামিম মৃধা, যা বললেন রিজিকের প্রশ্নে

ধর্মের পথে তামিম মৃধা, যা বললেন রিজিকের প্রশ্নে

অভিনয় ছেড়ে এখন ধর্মে মন দিয়েছেন এক সময়ের জনপ্রিয় ইউটিউবার, অভিনেতা হিসেবে পরিচিত তামিম মৃধা। পরিবর্তন এসেছে তার বাহ্যিক রূপেও।

সম্প্রতি তিনি পবিত্র উমরাহ পালনে সৌদি আরবে যান। সেখানকার একটি ছবি ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন নিজের অনুভূতির কথা। ছবিতে দেখা গেছে তিনি পবিত্র কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছেন।

ছবির ক্যাপশনে তামিম মৃধা লেখেন, ‘আমাকে অনেকেই জিজ্ঞেস করে, এখন আমার রিজিকের কী অবস্থা। আমি ভাবি রিজিক নয় আসলে কি? এই যে আমি ভাবছি, ঘুমাচ্ছি, কথা বলছি, হাঁটছি, শান্তি পাচ্ছি, সন্তুষ্ট হতে পারছি- এই সবকিছুই তো আমার রিজিক! সেই রিজিক নিয়েই আমি আমার সবচেয়ে প্রিয় জায়গায় আল্লাহকে এবং আমার নিজেকে সন্তুষ্ট করতে পারছি, এর থেকে ভালো আর কি হতে পারে?’

সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জানিয়ে তিনি আরও বলেন, ‘আলহামদুলিল্লাহ! দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকেই অন্তত একবার এই জায়গাটায় আসার তৌফিক দান করেন। ’

ধর্মের টানে তামিমের অভিনয় ছাড়ার খবর এসেছিল চলতি বছরের শুরুর দিকে। সেই তথ্যটি পুরোপুরি সত্য নয় বলে দাবি করলেও তামিমকে আর অভিনয়ে দেখা যায়নি। ইসলামী জীবনাচার মেনে চলার চেষ্টা করছেন তিনি।

এনএটি

Comments

0 total

Be the first to comment.

যে কারণে ক্ষমা চাইলেন পপি Banglanews24 | বিনোদন

যে কারণে ক্ষমা চাইলেন পপি

প্রায় পাঁচ বছর আড়ালে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। আর তার...

Sep 13, 2025

More from this User

View all posts by admin