এই উৎসবে দেবলীনার সুরেলা ব্যস্ততা

এই উৎসবে দেবলীনার সুরেলা ব্যস্ততা

মূলত ১২ মাসই টিভি পর্দা, দেশ-বিদেশের মঞ্চ এবং রেকর্ডিংয়ে গান নিয়ে ব্যস্ত থাকেন সুকণ্ঠী দেবলীনা সুর। যেন তার নামের মতোই, সুরের বাইরে খুব একটা থাকার ফুরসত পান না। আর পূজা উৎসব এলে তো সেই ব্যস্ততা বাড়ে কয়েক গুণ।

এবারও তার ব্যতিক্রম ঘটলো না। বরং ব্যস্ততা বেড়েছে আরও। দেবলীনা জানান, এবারও টিভি থেকে শুরু করে পূজার মণ্ডপ পর্যন্ত তার ব্যস্ততা লেগেই আছে। এরই মধ্যে দুর্গাপূজা ও তার কাজ নিয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ‘শারদীয় সাংস্কৃতিক উৎসব ২০২৫’ আয়োজন করা হচ্ছে। আগামী ১লা অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। তাতে একক সংগীত পরিবেশন করবেন দেবলীনা। 

এছাড়া ২৯ সেপ্টেম্বর সোমবার এটিএন বাংলার সরাসরি লাইফস্টাইল অনুষ্ঠান ‘লাইফ অ্যান্ড বিউটি’তে অতিথি হিসেবে থাকবেন দেবলীনা। একই রাতে  আরটিভিতে প্রচার হবে ‘এই রাত তোমার আমার’ গানের অনুষ্ঠান। থাকছেন সেখানেও। jwARI.fetch( $( "#ari-image-jw68d7dd7d33d59" ) ); ২ অক্টোবর সকালে এনটিভির সরাসরি গানের অনুষ্ঠান ‘আজ সকালের গান’ অনুষ্ঠানে গাইবেন এবং রাতে এটিএন বাংলার সরাসরি গানের অনুষ্ঠান  ‘মিউজিক লাউঞ্জ’-এ গান পরিবেশন করবেন দেবলীনা। এদিন রাত ৮টায় একুশে টিভির ‘রূপ লাবণ্য’ অনুষ্ঠানের অতিথি হিসেবে থাকবেন তিনি।  

এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে একটি টিভিসির জিংগেলে ‘গৌরী এলো দেখবে চলো’তে কণ্ঠ দিয়েছেন দেবলীনা। দুর্গাপূজা উপলক্ষে ‘আমার রাত পোহালো শারদ প্রাতে’ রবীন্দ্র সংগীত-এর গানচিত্রের কাজও চলছে। যা পূজার মধ্যে ইউটিউব ও ফেসবুকে প্রকাশ পাবে। jwARI.fetch( $( "#ari-image-jw68d7dd7d33d89" ) );

দেবলীনা সুর বলেন, ‘প্রতি উৎসবেই আসলে ব্যস্ততা বাড়ে। তবে পূজা এলে সেটার পরিমাণ আরও বাড়ে। সেটা আমি উপভোগ করি। শিল্পী হিসেবে গাইতে পারলে তো ভালোই লাগে। সবার ভালোবাসায় এবারের উৎসবটি যেন আমার ও সবার সুন্দর যায়, সেটাই প্রত্যাশা।’

সূত্র জানায়, দেবলীনার পারিবারিক ঐতিহ্য ছিল চমৎকার এবং এর ফলে তিনি সংগীতের সাথে এগিয়ে যান ক্রমশ। ১৯৯০/১৯৯১ সালে ৪/৫ বছর বয়সে তিনি মঞ্চে অভিনয় শুরু করেন। গান গেয়ে শৈশবে স্থানীয় ও বিভাগীয় পর্যায়ের সংগীতের বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতায় অসংখ্য প্রথম পুরস্কার লাভ করেছেন দেবলীনা। এছাড়াও ১৯৯৩ সালে সংকেত জাতীয় পুরস্কার, ১৯৯৫ সালে নতুন কুঁড়ি শিশু পুরস্কার, ২০০৫ বেঙ্গল বিকাশ প্রতিভা অন্বেষণ পুরস্কার, ২০১২ সালে ভারতের তথ্য অধিদফতর আয়োজিত ‘রাজ্য সংগীত ন্যাশনাল অ্যাওয়ার্ড’ কম্পিটিশনে প্রথম স্থান অধিকার করেন এই গায়িকা। jwARI.fetch( $( "#ari-image-jw68d7dd7d33db4" ) );

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin