পশ্চিমের ‘সভ্য’ খেলোয়াড়েরা প্রায়-প্রায়ই নেমে পড়ে গেণ্ডুয়া খেলায়—শিশু ও মানুষদের গোল-গোল নরমুণ্ডের গেণ্ডুয়া।যতবারই এয়ার স্ট্রাইক, যতবারই বিস্ফোরণ,ততবারই কুটি-কুটি হয়ে ছিঁড়ে যায় শত শত শিশু ও তাদের বাবা-মা।সঙ্গে সঙ্গে উল্লসিত হয়ে ওঠে গেণ্ডুয়া গেমের স্ট্রাইকারআর মাঠে-নেমে-আসা তাদের উন্মত্ত, অন্ধ সমর্থকেরা।গ্যালারিতে বসে দ্যাখে মানবতার ফেরিঅলা সম্প্রদায়।মাঝে মাঝে তারা চোখ ঢেকে নেয় দু-হাতে, আবারচোখ ফিরিয়েও নেয় কখনো কখনো।মরতে ভয় পায় না আর সে-দেশে শিশুরাস্রেফ মরতেই তো চায় তারা, তবে মরতে চায় আস্ত,টুকরো টুকরো হয়ে নয়।তাদের একমাত্র ভয়কুটি-কুটি হয়ে ছিঁড়ে যাওয়ার।সেই দেশে দ্রুত একঝটকায় ধসিয়ে দেওয়া হয় মানুষের গড় পরমায়ু—পঁচাত্তর থেকে পঁয়ত্রিশে।