এক টেবিলে ঘোষণা, মাঠের কর্মসূচিতে আলাদা

এক টেবিলে ঘোষণা, মাঠের কর্মসূচিতে আলাদা

জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি ও আগামী নভেম্বরে গণভোটের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে কয়েকটি ইসলামী দল। বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিসসহ আরও কয়েকটি দল পৃথকভাবে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।

সোমবার (২০ অক্টোবর) রাজধানীর পুরানা পল্টন, প্রেসক্লাব, বায়তুল মোকাররম এলাকায় কর্মসূচি পালন করে এসব দল। তবে গত রবিবার প্রেসক্লাবে জামায়াতসহ একসঙ্গে এক টেবিলেই সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দিয়েছিল দলগুলো।

এক টেবিলে ঘোষণা হলেও মাঠের কর্মসূচিতে আলাদা কেন, জানতে চাইলে খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমদ আবদুল কাদের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের সিদ্ধান্তই এমন ছিল। একসঙ্গে কর্মসূচি ঘোষণা করবো। প্রত্যেকে আলাদা করে কর্মসূচি পালন করবো। আমাদের ২৭ অক্টোবর কর্মসূচি থেকে পরের কর্মসূচি আসবে।’

আগামী ২৭ অক্টোবরের মধ্যে দাবি মানা না হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে এসব ধর্মভিত্তিক রাজনৈতিক দল। দলগুলোর মধ্যে রয়েছে জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

রবিবার প্রেসক্লাবের সংবাদ সম্মেলন থেকে এই আল্টিমেটাম দেয় দলগুলো।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ ৫-দফা গণদাবিতে চলমান যুগপৎ আন্দোলনের চতুর্থ ধাপের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও যুগ্মমহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ বলেন, ‘পুরোনো বন্দোবস্তের নির্বাচনের মাধ্যমে দেশকে আগের পরিস্থিতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের জনতা প্রতিহত করবে। জুলাইয়ের এত রক্ত ও জীবনের পরে কোনও অবস্থাতেই আর কোনও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না। তাই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। নির্বাচনের আগে গণভোট হতে হবে।’

ঢাকা মহানগর আয়োজিত এই বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, ‘দেশের যা অবস্থা তাতে লেভেল প্লেয়িং ফিল্ড নাই। আমরা বলবো, সরকারের আচরণের মাধ্যমে, সদিচ্ছার মাধ্যমে এটা নিশ্চিত করতে হবে।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এত রক্তের মাধ্যমে অর্জিত জুলাই সনদের আইনিভিত্তি দিতে সমস্যা কোথায়?’

jwARI.fetch( $( "#ari-image-jw68f668150bbb7" ) );

সোমবার বিকালে প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার জুলাই জাতীয় সনদ ঘোষণা করলেও এখনও তার আইনি ভিত্তি তৈরি ও বাস্তবায়ন আদেশ জারি করতে পারেনি। এই জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার অন্যতম দাবি।’

খেলাফত মজলিস ঢাকা মহানগরের উদ্যোগে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রাজি এবং পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ-এর সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল।

jwARI.fetch( $( "#ari-image-jw68f668150bbec" ) );

বক্তারা বলেন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি জাতির অস্তিত্ব ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তারা অবিলম্বে এসব দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এবং শান্তিপূর্ণ গণআন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Comments

0 total

Be the first to comment.

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি BanglaTribune | দল ও সংগঠন

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের...

Sep 23, 2025

More from this User

View all posts by admin