গালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি: জামায়াত আমির

গালির জবাবে দোয়া হবে আমাদের কর্মসূচি: জামায়াত আমির

জামায়াতে ইসলামীকে কেউ গালি দিলে এর জবাবে দলটি দোয়ার কর্মসূচি দেবে বলে জানিয়েছেন আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, জনগণের ভালোবাসা ও সহানুভূতি দেখে জামায়াতে ইসলামীকে যারা গালি দেয়, তাদের গালির জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে ডা. শফিকুর এ কথা বলেন।

স্ট্যাস্টাসে তিনি বলেন, “প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ”

“আপনাদের প্রতি অনুরোধ— জনগণের ভালোবাসা ও সহানুভূতি দেখে জামায়াতে ইসলামীকে যারা গালি দেয়, তাদের গালির জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাদের জন্যও মহান প্রভুর দরবারে কল্যাণের দোয়া করুন। ”

জামায়াত আমির বলেন, “দেশ এবং জনগণের কল্যাণে কাজ করার বিশাল দায়িত্ব আমাদের ওপর। দায়িত্বের এই আমানতের প্রতি সকলের শ্রদ্ধাশীল থাকা উচিত। আসুন, আমরা এই কাজটাই করি। ”

“ফয়সালা মহান মা’বুদের হাতে। মহান আল্লাহর ওপর ভরসা ও ধৈর্যই হোক আমাদের মূল হাতিয়ার। প্রিয় বাংলাদেশকে আল্লাহ তা‘আলা সকল ধরনের বিপদ থেকে হেফাজত করুন। আমিন। ”

টিএ/এনডি

Comments

0 total

Be the first to comment.

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান Banglanews24 | রাজনীতি

ইসরায়েলি বসতি বাড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে চাপ তৈরি করতে হবে: তারেক রহমান

ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের বসতি সম্প্রসারণ পরিকল্পনার কড়া সমালোচনা করে বিএনপির ভারপ্রা...

Sep 12, 2025

More from this User

View all posts by admin