রূপপুরে গ্রীন সিটি প্রকল্পে অনিয়ম: দুই প্রকৌশলীকে শাস্তি

রূপপুরে গ্রীন সিটি প্রকল্পে অনিয়ম: দুই প্রকৌশলীকে শাস্তি

রূপপুর গ্রিন সিটির আবাসিক ভবন। (ফাইল ছবি)

পাবনার রূপপুর গ্রীণসিটি প্রকল্পের ক্রয় প্রক্রিয়ার বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় গণপূর্ত অধিদফতরের সহকারী প্রকৌশলী  মো. রফিকুজ্জামাকে ‘চাকুরী হতে অপসারণ’ এবং তত্বাবধায়ক প্রকৌশলী  এ. কে. এম. জিল্লুর রহমানকে ‘নিম্নপদে অবনমিতকরণ’ করে প্রজ্ঞাপন জারি করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশনের পরামর্শ এবং রাষ্ট্রপতির আদেশক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত পৃথক আদেশের মাধ্যমে তাদেরকে এ শাস্তি প্রদান করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রফিকুজ্জামান এবং জিল্লুর রহমান কর্মরত থাকা অবস্থায় রূপপুর গ্রীণসিটি প্রকল্পের (২০১৯ সালে নির্মাণাধীন) ২০ ও ১৬ তলা ভবনের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয় এবং ভবনে উঠানোর কাজে অস্বাভাবিক ব্যয়ের বিষয়টি ওই সময়ে বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়। তদন্তে তাদের বিরুদ্ধে অস্বাভাবিক ব্যয়ে আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয় এবং ভবনে উঠানোর কাজে পিপিআর ব্যতয় ঘটিয়ে দরপত্র আহবানের পূর্বেই মালামালের গ্রহণের বিষয়টি প্রমাণিত হয়েছে। তাই তাদেরকে এ শাস্তি দেয়া হয়েছে।

/এমএইচ

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin