ক্লান্ত বিধ্বস্ত প্যালেস্টাইন দেখেঅনেকেরই নাকি অনেক বাঁচতে ইচ্ছা করে,শিক্ষা নেয়, শুকরিয়া করে মুক্ত বাতাসেরনির্বিঘ্ন সাপ্লাই চেইনের—আদরমাখা শিশুর হাসির।আমার স্বেচ্ছামৃত্যুর ইচ্ছা জাগে;গাছের পাতা, ফুল-ফল বিষাক্ত লাগেকারও হাসিমুখ, সশ্রদ্ধ সালাম, জীবনের গান—সব এত তুচ্ছ লাগে, মেকি লাগে!আমার হাতেও তো খুন আছে লেগেআমিও তো সেই কনজ্যুমারের দলেই—শিশুমৃত্যু আর মেনে নেয়া যাচ্ছে না তাই,যে বলল, আর জন্ম দিয়ো নাখাবার নেই, ওষুধ নেই তাই,যে বলল, আর বেঁচে থেকো না।