ইসলামী আন্দোলনে যোগ দিয়েই সক্রিয় সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ

ইসলামী আন্দোলনে যোগ দিয়েই সক্রিয় সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের রাজনৈতিক সচিব, সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ ইসলামী আন্দোলনে সক্রিয় হয়েছেন। তিনি দলটির আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করছেন। অন্তত তিন মাস আগে অনেকটাই নীরবে যোগ দেন চরমোনাই পীরের নেতৃত্বাধীন ধর্মভিত্তিক এই দলটিতে।

সোমবার (২০ অক্টোবর) জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎসের বিশেষ আমন্ত্রণে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সঙ্গে ঢাকায় জার্মান দূতাবাসে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সেই সাক্ষাতে ছিলেন গোলাম মসিহ।

বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে গোলাম মসিহ বলেন, ‘‘আমি তিন মাস হয়ে যাবে, যোগ দিয়েছি ইসলামী আন্দোলনে। ঘরোয়া পরিবেশে যোগ দিয়েছি। দলের অন্য নেতারা ছিলেন। ৩০ বছর তো হয়েছে রাজনীতি করছি, অনেক কিছু দেখেছি, এবার দেখি কী হয়।’’

সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ মনে করেন, ইসলামী আন্দোলন ঠিক সমাধান দিতে পারে কিনা, এমন আশা করছেন তিনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘এখনও চিন্তা করিনি, ইলেকশনে থাকবো কিনা। দেখা যাক।’’

jwARI.fetch( $( "#ari-image-jw68f621bc8ae19" ) ); ২০২২ সালের এপ্রিলে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ পান গোলাম মসীহ। ২০১৪ সালে বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

গোলাম মসিহ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ও নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বিধায়ক মরহুম আব্দুল আউয়ালের তৃতীয় পুত্র। তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ব্রিটিশ পেট্রোলিয়াম, টোটাল গ্যাস, এশিয়া স্যাটেলাইট, হংকং টেলিকম, জেনারেল অ্যাটমিকস ইত্যাদি বহুজাতিক কোম্পানিতে কাজ করেছেন।

গোলাম মসিহ ২০১৩ সাল পর্যন্ত জাতীয় পার্টির আন্তর্জাতিক ও কূটনৈতিক বিষয়ক প্রেসিডিয়াম সদস্য ছিলেন। গোলাম মসিহ ২০১৫ জুলাই মাস থেকে ২০২০ সালের জুলাই পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওআইসি’র স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

সোমবার ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে জার্মান অ্যাম্বাসিতে যান  গোলাম মসিহ।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশ- জার্মান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন, ইসলামী আন্দোলনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, এবং বাণিজ্য ও পারস্পরিক সম্পর্ক উন্নয়ন বিষয়ে উভয় পক্ষ ফলপ্রসূ আলোচনা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দল জার্মানিতে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের সাফল্যের প্রশংসা করেন। জবাবে রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎস বলেন, “বাংলাদেশের জনগণ যে ধরনের নির্বাচনি ব্যবস্থা পছন্দ করবে, জার্মানি সেই ব্যবস্থার প্রতি শ্রদ্ধা ও সহযোগিতা অব্যাহত রাখবে।”

এছাড়া প্রতিনিধি দল বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য বিপুলসংখ্যক শিক্ষার্থীকে সুযোগ দেওয়ার জন্য জার্মান সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে।

আলোচনার সময় রাষ্ট্রদূত জানান, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিস পরিদর্শনে আগ্রহী, তবে সময়ের অভাবে তা এখনও সম্ভব হয়নি। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, খুব শিগগিরই ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিস পরিদর্শন করবেন। এছাড়া প্রতিনিধি দল রাষ্ট্রদূতকে চরমোনাই মাহফিলে যোগদানের জন্য আমন্ত্রণ জানান।

প্রতিনিধি দল রাষ্ট্রদূতকে অবহিত করেন যে, কয়েক বছর আগে জার্মানির একজন সংসদ সদস্য (এমপি) চরমোনাই মাহফিলে অংশগ্রহণ করেছিলেন।

সৌজন্য সাক্ষাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলে আরও  উপস্থিত ছিলেন— ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ইমতিয়াজ আহমেদ সাজল ও  রাজন সিকদার।

Comments

0 total

Be the first to comment.

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি BanglaTribune | দল ও সংগঠন

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের...

Sep 23, 2025

More from this User

View all posts by admin