জুলাই সনদ বাস্তবায়নসহ ৭ দাবিতে জাগপার মানববন্ধন

জুলাই সনদ বাস্তবায়নসহ ৭ দাবিতে জাগপার মানববন্ধন

জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ সাত দাবিতে মানববন্ধন করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

মঙ্গলবার (১৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে দলের কেন্দ্রীয় নেতারা এসব দাবি জানান।

এ সময় জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেন, ‘আগামী ১৭ তারিখে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে জুলাই সনদের সই অনুষ্ঠান হচ্ছে— কিন্তু এটি কেবল আনুষ্ঠানিকতাই হবে না; সইয়ের সঙ্গে সঙ্গে অন্তর্বর্তী কর্তৃপক্ষকে সনদ বাস্তবায়ন সংক্রান্ত আদেশ জারি করতে হবে। সনদ বাস্তবায়নের পরে দেশের জনগণের মাঝে গণভোট আয়োজন করা হলে ওই সনদকে আইনগত বৈধতা দেওয়া যাবে।’

তিনি বলেন, ‘যদি জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে বা একই সময়ে সনদের ওপর গণভোট নেওয়া হয়, তবে নির্বাচনের গুরুত্বের ভেতরে সেই গণভোট গৌণ হয়ে যাবে। সে কারণে স্বাক্ষর-অনুষ্ঠানের পরে দ্রুত বাস্তবায়ন-আদেশ জারি করে, নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে আলাদা গণভোট আয়োজন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে পিআর পদ্ধতি নিয়ে বিভ্রান্তি ও উসকানিমূলক বক্তব্য লক্ষ্য করা যাচ্ছে। প্রথম থেকেই জাগপা পিআর পদ্ধতিতেই জাতীয় নির্বাচন আয়োজনের দাবি অব্যাহত রাখছে এবং এটিকে দেশের গণতন্ত্র ও মৌলিক পরিবর্তনের একমাত্র বিকল্প হিসেবে উপস্থাপন করে।’

জাগপার মুখপাত্র বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সঙ্গে সেই আওয়ামী লীগের “দোসর” হিসেবে আখ্যায়িত জাতীয় পার্টি ও ১৪ দলেরও সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আগামী নির্বাচনি প্রক্রিয়া স্বচ্ছ ও গুণগত হওয়া উচিত এবং ভবিষ্যতে পুনরায় কোনো স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা হওয়ার সুযোগ দেওয়া যাবে না।’

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ। সকল গণহত্যা ও আওয়ামী আমলে সংগঠিত জুলুম, নির্যাতন, দুর্নীতির বিচার দৃশ্যমান করণ। আওয়ামী আমলে ভারতের সাথে সম্পাদিত গোপন অসম চুক্তি জনসম্মুখে প্রকাশ এবং বাতিলকরণ। জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ। উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং ভারতের প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন আয়োজন।

Comments

0 total

Be the first to comment.

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি BanglaTribune | দল ও সংগঠন

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের...

Sep 23, 2025

More from this User

View all posts by admin