মামদানিকে অভিনন্দন জানালেন ওবামা

মামদানিকে অভিনন্দন জানালেন ওবামা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জয়ী হওয়ার পর, জোহরান মামদানিকে অভিনন্দন জানিয়েছেন। শুধু মামদানিকে নয়, মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে বিজয়ী সব ডেমোক্র্যাট প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন তিনি। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বিভিন্ন সংবাদমাধ্যম মামদানিকে বিজয়ী ঘোষণা করার কয়েক মুহূর্ত পরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে সবাইকে অভিনন্দন জানান তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক্সে ওবামা লিখেছেন, ‘এটা মনে করিয়ে দেয় যে আমরা যখন গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া শক্তিশালী, ভবিষ্যতমুখী নেতৃত্বের পাশে একত্রিত হই, তখন আমরা জয় লাভ করতে পারি।’

তিনি লেখেন, ‘এখনও আমাদের অনেক কাজ বাকি, কিন্তু ভবিষ্যৎ এখন একটু উজ্জ্বল দেখাচ্ছে।’

এর আগে গত ১ নভেম্বর মামদানিকে ফোন করে, নির্বাচনে জিতলে পরামর্শক হিসেবে তার পাশে থাকার প্রতিশ্রুতি দেন ওবামা।

Comments

0 total

Be the first to comment.

অভিবাসন ইস্যুতে শিকাগোর মেয়র ও ইলিনয় গভর্নরকে কারাগারে পাঠানোর দাবি ট্রাম্পের BanglaTribune | যুক্তরাষ্ট্র

অভিবাসন ইস্যুতে শিকাগোর মেয়র ও ইলিনয় গভর্নরকে কারাগারে পাঠানোর দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলিনয়ের ডেমোক্র্যাট নেতাদের কারাগারে পাঠানোর আহ্বান জানি...

Oct 09, 2025
ট্রাম্পের সফরে প্রযুক্তি ও জ্বালানি চুক্তি ঘোষণা করবে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র BanglaTribune | যুক্তরাষ্ট্র

ট্রাম্পের সফরে প্রযুক্তি ও জ্বালানি চুক্তি ঘোষণা করবে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র

নজিরবিহীন দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে এই সপ্তাহেই ব্রিটেন যাচ্ছেন  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...

Sep 15, 2025
ওয়াশিংটন ডিসিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার প্রতিশ্রুতি ট্রাম্পের BanglaTribune | যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন ডিসিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার প্রতিশ্রুতি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করবেন এবং ওয়াশিংটন ডি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin