মান্দায় সড়কের পাশে পড়েছিল নারীর লাশ

মান্দায় সড়কের পাশে পড়েছিল নারীর লাশ

নওগাঁর মান্দা উপজেলায় সড়কের পাশ থেকে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার পরানপুর ইউনিয়নের হলুদঘর গ্রামের অদূরে পাকা রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।  

এসআরএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin