তৃতীয় সন্তানের মা হলেন রিহানা

তৃতীয় সন্তানের মা হলেন রিহানা

মা হলেন মার্কিন পপ তারকা রিহানা। বুধবার (২৪ সেপ্টেম্বর) কন্যাসন্তানের জন্ম দিয়েছেন গায়িকা।

সদ্যোজাত সন্তানকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন পপ গায়িকা। সঙ্গে রয়েছে একজোড়া গোলাপি জুতোর ছবি। বাবার সঙ্গে নাম মিলিয়ে রিহানা কন্যার নাম রেখেছেন রকি আইরিশ মেয়ার্স।

পাঁচ বছর আগে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন রিহানা এবং রকি। ২০২২ সালে তাদের প্রথম পুত্র সন্তানের জন্ম হয়। তার পরের বছর আসে দ্বিতীয় সন্তান। সেটিও পুত্র।

চলতি বছর রিহানাকে মেট গালার আসরে শেষবার দেখা গিয়েছিল। তখনই তৃতীয়বার সন্তান আসার খবর প্রকাশ্যে আসে। বুধবার সব অপেক্ষার অবসান ঘটিয়ে তৃতীয়বার সন্তানের জন্ম দিলেন রিহানা।  

তার তৃতীয়বার মা হওয়ার খবরে উচ্ছ্বসিত তার অনুরাগীরা। শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে রিহানার ইনস্টাগ্রামের কমেন্ট বক্স। এক অনুরাগী লেখেন, অবশেষে কন্যাসন্তান এল। দুই পুত্রের পর কন্যাসন্তানের আগমনে স্বাভাবিক ভাবেই খুশির জোয়ার রিহানা এবং রকির পরিবারে।

এনএটি 

Comments

0 total

Be the first to comment.

যে কারণে ক্ষমা চাইলেন পপি Banglanews24 | বিনোদন

যে কারণে ক্ষমা চাইলেন পপি

প্রায় পাঁচ বছর আড়ালে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। আর তার...

Sep 13, 2025

More from this User

View all posts by admin