ময়মনসিংহে এইচএসসিতে এগিয়ে মেয়েরা  

ময়মনসিংহে এইচএসসিতে এগিয়ে মেয়েরা  

ময়মনসিংহ: ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার শতকরা ৫১.৫৪ ভাগ। এতে মোট পাসকৃত শিক্ষার্থীর সংখ‍্যা ৩৯ হাজার ৯৬ জন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহীদুল্লাহ এক প্রেস ব্রিফিংয়ে এতথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৭৫ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী। এর মধ‍্যে পাস করেছে ৩৯ হাজার ৯৬ জন শিক্ষার্থী। এতে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৮৪ জন। এর মধ‍্যে জিপিএ-৫ প্রাপ্ত ছেলেদের সংখ‍্যা ১১১৭ এবং মেয়েদের সংখ‍্যা ১৫৬৭ জন।  

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের মাত্র তিনটি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছে। এর বিপরীতে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ‍্যা ১৫টি। তবে তাৎক্ষণিকভাবে এসব প্রতিষ্ঠানের নাম জানা যায়নি।  

ব্রিফিংয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

প্রসঙ্গত, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার ৩০৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী ১০৬ টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করে।  

আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin