নদীর নিমন্ত্রণে

নদীর নিমন্ত্রণে

একদিন নদীর নিমন্ত্রণে গেছি তার বাড়ি।দেখি তালাবদ্ধ ঘর। উঠানে মাটির কলসের সারি। জীর্ণ রশিতেটাঙানো একটুকরা শৈশব। হাঁকতে হাঁকতে পৌঁছালাম ওপাশেরঘাটে। ঘাটের মাঝি ডুব দেয় বর্ষার ফেলে যাওয়া জলে।ওপাশে বিশাল বন। যেতে যেতে বনের পথ বেয়ে এঁকেবেঁকেগেছ তুমি। চেহারাসুরত নেই আগের মতো। শুকনা কাঠের মতোনিস্তব্ধতা তোমার শরীরে। বোঝার উপায় নেই—একদিন দ্বিগুণকরে এখানে প্রেম এসেছিল।আমি বললাম, একি হাল! কী করে এমন হলো?তুমি বললে, যেভাবে তিলে তিলে তুমি অবহেলা করেছ।মন খারাপ করে ফিরতি পথে পা বাড়ালাম। দেখি বিকেলেরগোড়ায় কিছু কেশ ঝুলে আছে শরতের কাশের মতো।

Comments

0 total

Be the first to comment.

সুইসাইড নোট Prothomalo | কবিতা

সুইসাইড নোট

যদি চলে যায় শেষটুকু আলো, সহসা কার মুখ মনে আসে? আস্ত রাত পাহারা দেব কত মৃতদেহ? দলে দলে একা বাঁচা মানু...

Sep 12, 2025
এ প্রাণ সঁপে দিই Prothomalo | কবিতা

এ প্রাণ সঁপে দিই

এ প্রাণ সঁপে দিই শোকাতুর বিজয়ীদের−প্রিয়জনদের হত্যা করা হলেওযারা রক্ষা করে যাচ্ছিল বাকিদের। পায়ের তলা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin