প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত

প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, আসন্ন জাতীয় নির্বাচন, বাণিজ্য, কৃষি, রোহিঙ্গাবিষয়ক মানবিক সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস রাষ্ট্রদূতকে জানান, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

রাষ্ট্রদূত বোমেল বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের জন্য তাঁর দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক্‌-নির্বাচনী পর্যবেক্ষণ দল এ সপ্তাহে বাংলাদেশে আসছে এবং নেদারল্যান্ডস এ মিশনকে সক্রিয়ভাবে সমর্থন করছে।

দ্বিপক্ষীয় সহযোগিতার অংশ হিসেবে পানি ব্যবস্থাপনাও আলোচনায় আসে। অধ্যাপক ইউনূস স্মরণ করিয়ে দেন, বন্যানিয়ন্ত্রণ ও উপকূলীয় নিম্নভূমি সুরক্ষায় ডাচ অভিজ্ঞতা থেকে বাংলাদেশ উল্লেখযোগ্যভাবে উপকৃত হয়েছে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের মধ্যে অনেক মিল রয়েছে। অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আমরা একসঙ্গে অনেক কিছু নির্মাণ ও শেখার সুযোগ সৃষ্টি করতে পারি।’

রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন অগ্রগতি, বিশেষ করে সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

অধ্যাপক ইউনূস বর্তমানে কক্সবাজারে বসবাসরত এক মিলিয়নের বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য বাড়তি ডাচ সহায়তা কামনা করেন। তিনি জানান, অর্থসংকটের কারণে চলমান মানবিক কার্যক্রম হুমকির মুখে পড়েছে।

এ সময় অধ্যাপক ইউনূস রাষ্ট্রদূতকে অবহিত করেন যে আসন্ন ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নিউইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, এ সম্মেলন আন্তর্জাতিক সমর্থন জাগ্রত করবে এবং শরণার্থীশিবিরে মানবিক সহায়তার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড়ে সহায়ক হবে।

রাষ্ট্রদূত বোমেল সংকটটির তাৎপর্য স্বীকার করে বলেন, রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি মনোযোগের দাবি রাখে। তবে তিনি উল্লেখ করেন, চলমান অন্যান্য ভূরাজনৈতিক সংঘাতের কারণে বৈশ্বিক মনোযোগ কিছুটা বিভক্ত হয়ে পড়েছে।

বৈঠকে জ্যেষ্ঠ সচিব ও এসডিজি–বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin