সিলেট নগরের বিভিন্ন পাড়া-মহল্লার সড়ক বর্তমানে বেহাল। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বৃষ্টির পানি জমে অনেক জায়গায় তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এতে প্রতিনিয়তই দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। রিকশা, অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলাচলেও ভোগান্তি পোহাতে হচ্ছে। নগরের কদমতলী, শাহজালাল উপশহর, কুশিঘাট, বালুচর ও রেলওয়ে স্টেশন এলাকার বেহাল সড়কের চিত্র ছবিতে: