রাজশাহীতে আকিজ সিরামিকসের নতুন শোরুম

রাজশাহীতে আকিজ সিরামিকসের নতুন শোরুম

দেশের অন্যতম শীর্ষস্থানীয় সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস রাজশাহীতে নতুন এক্সক্লুসিভ শোরুম চালু করেছে। আজ সোমবার মহানগরের রানীবাজারের মুন্সিডাঙ্গা মোড়ে মেসার্স রাজ্জাক স্যানিটারি অ্যান্ড টাইলসে এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টারের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম, আকিজ সিরামিকসের জেনারেল ম্যানেজার (সেলস) মোহাম্মদ আশরাফুল হক, আকিজ বশির গ্রুপের হেড অব মার্কেটিং মো. শাহরিয়ার জামান এবং শোরুমটির স্বত্বাধিকারী মো. সোহেল রানাসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।

শোরুমটিতে প্রদর্শিত হয়েছে আধুনিক ডিজাইনের টাইলস এবং সর্বশেষ প্রোডাক্ট লাইনআপ। আকর্ষণীয় ফার্নিচার ও উন্নত ডিসপ্লে ব্যবস্থার মাধ্যমে সাজানো হয়েছে শোরুমটি, যা গ্রাহকদের দেবে এক ভিন্ন অভিজ্ঞতা।

পরপর ছয়বার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ এবং দুবার ‘সুপারব্র্যান্ডস’ অ্যাওয়ার্ড অর্জনকারী আকিজ সিরামিকস ‘প্রমিজ অব পারফেকশনে’র প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের টাইলস ব্র্যান্ডটির সারা দেশে ১৫০টির বেশি এক্সক্লুসিভ শোরুম রয়েছে।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin