‘টঙ্গীতে দগ্ধ ফায়ারকর্মীদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হবে’

‘টঙ্গীতে দগ্ধ ফায়ারকর্মীদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হবে’

গাজীপুরের টঙ্গীতে কেমিক‍্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ফায়ার ফাইটারদের চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাদের দেশের বাইরে নিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে দগ্ধদের দেখতে এসে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, কেমিক‍্যাল গোডাউনের খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণের এক পর্যায়ে হঠাৎ বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের একজন ওয়্যারহাউস অফিসারসহ চারজন দগ্ধ হয়। তাদের মধ্যে দুজনের শরীরের ১০০ শতাংশ এবং একজনের ৪২ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া, একজনের পাঁচ শতাংশ দগ্ধ হয়েছে।

ফায়ার সার্ভিস মহাপরিচালক আরও জানান, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া হবে।

উল্লেখ্য, সোমবার বিকেলে গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প নগরীর সাহারা মার্কেটে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের চারজন দগ্ধ হন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।

/এএম

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin