রাকসু নির্বাচনে প্রকাশ্যে অস্ত্র বিতরণের ভাইরাল ভিডিও ভুয়া: পুলিশ

রাকসু নির্বাচনে প্রকাশ্যে অস্ত্র বিতরণের ভাইরাল ভিডিও ভুয়া: পুলিশ

রাকসু নির্বাচন চলাকালে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার একটি বাগানের ভেতর কিছু লোক দাঁড়িয়ে কিছু একটা করছে এমন  অস্পষ্ট দূর থেকে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

ক্যাপশনে বলা হয়েছে, একটি রাজনৈতিক দলের লোকজন বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের বিপরীত পাশে প্রকাশ্যে অস্ত্র বিতরণ করছে।

আরএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটির খুব নিকটেই পুলিশ,র‌্যাব এবং বিজিবি সদস্যদের অবস্থান। বাস্তবতা হচ্ছে এরকম একটি প্রকাশ্য স্থানে পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং মিডিয়া কর্মীদের নাকের ডগায় অস্ত্র বিতরণ করা সম্ভব নয়। কোন একটি মহল উৎসুক লোকজনের আড্ডা দেয়া ও খাওয়ার বিষয়টি দূর থেকে ধারণ করে অস্ত্র বিতরণের নামে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে।  

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সবাইকে গুজব ছড়ানো এবং মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে। মিথ্যা, বিভ্রান্তিকর এবং গুজবমূলক বিষয় পোস্ট করা, শেয়ার করা, লাইক এবং কমেন্ট করা ফৌজদারি অপরাধ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

জেএইচ  

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin