সাবেক বিচারপতিসহ ৭ জনের আয়কর নথি জব্দের আদেশ

সাবেক বিচারপতিসহ ৭ জনের আয়কর নথি জব্দের আদেশ

সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীসহ সাতজনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের পৃথক সাত আবেদনের শুনানি নিয়ে রবিবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শিহাবুল ইসলাম এ আদেশ দেন।

সাবেক বিচারপতিসহ আরও যাদের আয়কর নথি জব্দের আদেয়া দেওয়া হয়েছে তারা হলেন- সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মজিবুল হক, পাবনা -৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) গোলাম ফারুক খন্দকার প্রিন্স এবং টিপু মুনশীর স্ত্রী আইরিন মালবিকা মুনশী।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের পক্ষে সংস্থার সহকারি পরিচালক পাপন কুমার সাহা তাদের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin