শাপলা প্রতীকের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: সিইসি

শাপলা প্রতীকের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: সিইসি

শাপলা প্রতীক নির্বাচন কমিশনের তালিকায় নেই। এটি তালিকায় অন্তর্ভুক্ত করা হবে কিনা সে বিষয়ে কমিশন এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। এ কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

রোববার (১২ অক্টোবর) নির্বাচনের প্রস্তুতি বিষয়ে চট্টগ্রাম বিভাগের মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এ কথা জানান তিনি।

সিইসি বলেন, যারা এনসিপির নেতৃত্বে আছেন তারা চব্বিশের আন্দোলনে সম্মুখ সারিতে থেকে আন্দোলন করেছেন। তাই তারা গণতন্ত্রায়ণের পথে বাধা সৃষ্টি করবেন না বলে আশা করেন সিইসি।

তিনি আরও জানান, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনে নিরাপত্তা, অপতথ্য, এআইয়ের অপব্যবহার রোধে ব্যবস্থা নিচ্ছে কমিশন। এ সময়, গণতন্ত্রে উত্তরণ সুন্দর করতে সবার সহযোগিতা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin