সীমান্ত জুড়ে সংঘর্ষে ২০০ তালেবান নিহতের দাবি পাকিস্তানের

সীমান্ত জুড়ে সংঘর্ষে ২০০ তালেবান নিহতের দাবি পাকিস্তানের

পাকিস্তান–আফগানিস্তান সীমান্ত সংঘর্ষে ২০০ জনের বেশি তালেবান ও তাদের সহযোগীদের নিহতের দাবি করছে পাকিস্তান। এ ছাড়াও দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তাদের ২৩ জন সেনা নিহত হয়েছে।

রোববার (১২ অক্টোবর) পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিবৃতির বরাতে দেশটির গণমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানিয়েছে, রাতভর সংঘর্ষে দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করতে গিয়ে পাকিস্তানের ২৩ জন সাহসী সন্তান শাহাদাৎবরণ করেছেন এবং আরও ২৯ জন সেনা আহত হয়েছেন।

তারা দাবি করেছে, তাদের অভিযানে ২০০ জনের বেশি তালেবান ও তাদের সহযোগী নিহত হয়েছে এবং আহতের সংখ্যা আরও অনেক বেশি।

অন্যদিকে, লাগাতার বিমান হামলার প্রতিশোধ নিতেই সীমান্তে গুলি ছুঁড়েছে বলে দাবি করেছে তালেবান। পাকিস্তানের কমপক্ষে ৫৮ সেনা নিহতের দাবি করেছে দেশটি।

/এসআইএন

Comments

0 total

Be the first to comment.

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার JamunaTV | আন্তর্জাতিক

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ভাষ্যকার চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায়...

Sep 12, 2025

More from this User

View all posts by admin