সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়ার ওপর শিগগিরই কনসালটেশন শুরু হবে

সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়ার ওপর শিগগিরই কনসালটেশন শুরু হবে

প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ এর খসড়া বিষয়ে অংশীজনসহ সর্বসাধারণের মতামত গ্রহণের উদ্দেশ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর ওয়েবসাইটে গত ২৪ সেপ্টেম্বর খসড়াটি প্রকাশ করা হয়, যা ৯ অক্টোবর তারিখ পর্যন্ত উন্মুক্ত ছিল। ইতোমধ্যে ৬ হাজারেরও অধিক মতামত পাওয়া গেছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

রোববার (১২ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বর্তমানে মতামতসমূহ সংকলন ও বিশ্লেষণের কাজ চলমান রয়েছে।  

ওই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাবিদ ও শিক্ষা সংশ্লিষ্ট সুশীল সমাজের প্রতিনিধিসহ অংশীজনের সাথে শিগগিরই ধারাবাহিক পরামর্শ সভা আয়োজন করা হবে। অংশগ্রহণমূলক ও স্বচ্ছ প্রক্রিয়ায় সবার মতামতের প্রতিফলন ঘটবে বলে আশা করা যায়।

অংশীজনের গঠনমূলক ও প্রতিনিধিত্বশীল মতামতের ভিত্তিতে এবং বিধিসম্মত প্রক্রিয়ায় খসড়া পর্যালোচনা, বিশ্লেষণ ও প্রক্রিয়াকরণ শেষে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সর্বোপরি শিক্ষা ব্যবস্থার সর্বোত্তম কার্যকারিতা নিশ্চিত করার উপযোগী ও বাস্তবসম্মত অধ্যাদেশ প্রণয়নের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

কনসালটেশান প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ ও সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এমআইএইচ/এএটি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin