সারজিসকে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ প্রিন্স মাহমুদের

সারজিসকে ঘুমের ওষুধ খাওয়ার পরামর্শ প্রিন্স মাহমুদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর পরামর্শ দিলেন প্রিন্স মাহমুদ। দেশের জনপ্রিয় এই সুরকার এক ফেসবুক পোস্টে এ পরামর্শ দেন।

ধারণা করা হচ্ছে, পঞ্চগড়ে এক বক্তব্যের কারণেই সারজিসকে পরামর্শ দিলেন সংগীত জগতের আলোচিত তারকা। বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় খুব চটেন সারজিস আলম।

এ সময় তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, ‘এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেব তাদের কলিজা কত বড়। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব। ’

সারজিস আলমের এই বক্তব্য নিয়ে উত্তাল যখন সামাজিকমাধ্যম এমন সময়ে প্রিন্স মাহমুদ তার উদ্দেশ্যে লেখেন, ‘স্নেহের সারজিস, তোমার সম্ভবত ঘুম কম হচ্ছে। পারস্পরিক সম্পর্ক অবনতি, মানসিক চাপ, উদ্বেগ, অনিদ্রা অস্থিরতার কারণে সৃষ্ট বিষণ্ণতায় আর আবেগজনিত জটিলতায় ভুগছ বলে ধারণা করছি। ডাক্তারের পরামর্শমতো রিভোট্রিল ২ এম জি বা লেক্সোটানিল খেয়ে দেখতে পারো। ’

প্রিন্স মাহমুদের মন্তব্যে অনেকে একমত হলেও, কেউ কেউ এটিকে ব্যক্তিগত আক্রমণ বলে সমালোচনা করেছেন। এ ঘটনাকে ঘিরে রাজনীতি ও বিনোদন দুই অঙ্গনেই চলছে তুমুল আলোচনা।

এনএটি 

Comments

0 total

Be the first to comment.

যে কারণে ক্ষমা চাইলেন পপি Banglanews24 | বিনোদন

যে কারণে ক্ষমা চাইলেন পপি

প্রায় পাঁচ বছর আড়ালে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। আর তার...

Sep 13, 2025

More from this User

View all posts by admin